News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমাকে খুন করে দ্বিতীয়া স্ত্রীকে নিয়ে চম্পট দিল স্বামী
Image

প্রথমাকে খুন করে দ্বিতীয়া স্ত্রীকে নিয়ে চম্পট দিল স্বামী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জানুয়ারি৷৷ প্রথমাকে খুন করে দ্বিতীয়া স্ত্রীকে নিয়ে পালিয়েছে স্বামী৷ ঘটনাটি ঘটেছে বিশালগড়স্থিত মুড়াবাড়ীর বিরেন্দ্রনগর এলাকায়৷ পারিবারিক কলহের কারণে ওই গৃহবধূকে বেদমভাবে মারপিট ও শাবল দিয়ে মাথায় আঘাত করে খুন করে স্বামী টিংকু নমঃ (৩৮)৷ কন্যা সন্তানের জননী রূপালী নমঃ (২৭) কে মঙ্গলবার রাতে খুন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ তবে, স্বামী টিংকু নমঃ তিনটি বিয়ে করেছে বলে জানা গেছে৷ প্রথমা স্ত্রীকে মেরে দ্বিতীয় স্ত্রী উমা নমঃ (২৬) কে নিয়ে বুধবার গাঁ ঢাকা দেয়৷ দ্বিতীয়া স্ত্রীর বাপের বাড়ি আমতলী কালীবাজার সংলগ্ণ এলাকায়৷ টিংকুর পেশায় গাড়ী চালক৷ কেন বা কি কারণে রূপালীকে খুন করল এই ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত জানাতে পারেনি৷ মতাবাড়ী এলাকায় বাপের বাড়িতে রয়েছে টিংকুর একমাত্র মেয়ে যমুনা নমঃ বয়স (১১)৷ যমুনা পুলিশকে জানায়, মকর সংক্রান্তীর দিনে দ্বিতীয়া স্ত্রী উমাকে নিয়ে টিংকু তার বাড়িতে আসে৷ তখন স্বামী ও স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়৷ অবশেষে দ্বিতীয়া স্ত্রীকে নির্মমভাবে শাবল ও কাঠের মগুর দিয়ে আঘাত করে খুন করেছে বাবা৷ এই নিষ্পাপ মেয়েটি পুলিশকে একথা গুলো বলে মা মা করে কান্নায় ভেঙ্গে পড়েছে৷ এলাকাবাসী সূত্রে খবর  টিংকু প্রতিদিনই অত্যাচার করত রূপালীর উপর৷ পুলিশের তদন্তে আসে টিংকু বিভিন্ন রকম কুকর্মের সঙ্গেও যুক্ত থাকতে পারে বলে ধারনা৷ মৃতার পরিবার সূত্রের খবর, ১৩ বছর হয়েছে রূপালীর বিয়ে হয় টিংকু নমঃর সাথে৷ টিংকুর এ কুকৃর্তীর কথা অল্প অল্প করে যখন রূপালীর কানে পৌঁছেছে তখনই অশান্তি লেগে থাকত তাদের মধ্যে৷ এও অভিযোগ সে রূপালীর পরিবারে টাকা কম দিত, মেয়েকে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল৷ এজন্যও প্রায়ই অশান্তি লেগে থাকত তাদের মধ্যে৷ প্রসঙ্গত, প্রথমা স্ত্রীকে বুধবার সাতসকালে খুন করে পালিয়েছে স্বামী৷ এগারো বছরের কন্যা যমুনা ঘটনা এলাকায় জানালে পুলিশকে খবর দেয় তারা৷ এবং মৃতার পরিবারের পক্ষ থেকে রূপালীর স্বামী টিংকুর বিরুদ্ধে খুনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয় বিশালগড় মহিলা থানায়৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top