News Flash

  • Home
  • Uncategorized
  • অভিযোগকারীর জাতিগত তথ্য থাকে না থানায়, স্বীকার করলেন মন্ত্রী
Image

অভিযোগকারীর জাতিগত তথ্য থাকে না থানায়, স্বীকার করলেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি৷৷ ত্রিপুরায় যে কোনও ফৌজদারি অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর জাতিগত পরিচয় পুলিশের অভিযোগের খাতায় উল্লেখ থাকেনা বলে স্বীকার করেছেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণমন্ত্রী৷ কেন্দ্রীয় তফশিলি উন্নয়ন কমিশনের কড়া নির্দেশিকা আসার পর পাল্টা কেন্দ্রীয় সরকারকেই আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী৷ রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের তফশিলি জাতি কল্যাণমন্ত্রী রতন ভৌমিক এ বিষয়ে বলেন, এটা ঠিক, যে যেকোনও অত্যাচারের পর অভিযোগ দায়ের করলে থানায় অভিযোগকারীর জাতিগত বিষয়ের কোনও উল্লেখ থাকে না৷ ত্রিপুরায় এটি করা হয়নি৷ আর এটাও ঠিক, কোনও অভিযোগের ক্ষেত্রে তফশিলি জাতির মানুষকে অত্যাচারের অভিযোগে কাউকে অভিযুক্ত করা হয়নি৷ কারন এই রাজ্যে এ ধরনের কোনও পরিস্থিতি নেই৷ এই রাজ্যে জাতিগত হিংসা কিংবা তফশিলি জাতির উপর অত্যাচারেরও কোনও ঘটনা ঘটেনি৷ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ কিংবা বিহারের মতো পরিস্থিতি এ রাজ্যে নেই৷

তিনি আরও বলেন, তফশিলি জাতি অংশের কোনও ব্যাক্তি অত্যাচারিত হলে তা জাতিগত কারণে এমনটা বলা ঠিক নয়৷ এ রাজ্যের পরিস্থিতি অনেক আলাদা৷ রাজনৈতিক সংঘর্ষ হয়েছে কিংবা সম্পত্তির কারণে কিংবা যেকোনও কারণেই হামলা, পাল্টা হামলা হতে পারে৷ আর আক্রান্তরাও তফশিলি জাতির হতে পারেন৷ কিন্তু এ রাজ্যে জাতিগত কারণে কোনও হামলা সংগঠিত হয়নি৷ এটা এ রাজ্যের ঐতিহ্যে নেই৷ তবে তিনি জানান, কেন্দ্রীয় সরকার এবং তপশিলি জাতি উন্নয়ন কমিশনের নির্দেশেই এখন কেন্দ্রীয় নীতি রাজ্যে প্রযোজ্য হবে৷ রাজ্য পুলিশের মহানির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আগামী দিনে এই আইনের যথাযোগ্য প্রয়োগ করা হয়৷ কিন্তু এই অংশের মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থাই নিচ্ছে না৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top