News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত নিজেদের জায়গা কোনও শত্রুর প্রবেশ বরদাস্ত করবে না, বেজিংকে হুঁশিয়ারি সেনাপ্রধানের
Image

ভারত নিজেদের জায়গা কোনও শত্রুর প্রবেশ বরদাস্ত করবে না, বেজিংকে হুঁশিয়ারি সেনাপ্রধানের

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.) : ভারত নিজেদের জায়গা কোনও শত্রুর প্রবেশ বরদাস্ত করবে না। বেজিংকে হুঁশিয়ারি দিয়ে শুক্রবার একথা বলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত | এদিন তিনি বলেন চিন শক্তিশালী, তবে ভারতও কোন ভাবেই দুর্বল নয়। ভারত যে কোনও ছাড় দেবে না, সেকথা সাফ জানিয়ে দিলেন তিনি।
এদিন জেনারেল বিপিন রাওয়াত জানান, এবার সময় এসেছে উত্তরের দিকে নজর দেওয়ার। তাঁর মতে, যে কোনও বিদেশি আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত ভারতের সামরিক বাহিনী । এবার চিন সীমান্তের দিকে বেশি করে নজর দেওয়ার সময় এসেছে বলে উল্লেখ করেন তিনি। চিন যে বারবার সীমান্তে এগিয়ে আসার চেষ্টা করছে সেকথাও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক কালে, ভারতের বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রকে বিপুল আর্থিক সহায়তা দিয়ে নিজেদের দিকে টানার প্রক্রিয়া চালাচ্ছে চিন। এ প্রসঙ্গে, এদিন সেনাপ্রধান জানিয়ে দেন, ভারত তা হতে দেবে না। তিনি বলেন, চিন শক্তিশালী হতেই পারে। তাই বলে ভারত কোনও অংশে দুর্বল নয়। গত বছর ডোকলাম সংঘাতের পর ডিসেম্বরে ফের চিনা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ভারতের সীমান্তের এপারে এসে বেশ কিছুটা রাস্তাও বানিয়ে ফেলে একদল চিনা শ্রমিক।
সম্প্রতি, সেনাবাহিনী যে রিপোর্ট কেন্দ্রকে দিয়েছে, তা থেকেই স্পষ্ট যে চিন কিভাবে ভারতের দিকে ক্রমশ এগিয়ে আসছে। দেখা গিয়েছে ২০১৭ তে সীমান্ত পেরনোর ঘটনা দ্বিগুণ হয়েছে। ২০১৬ তে ২৭১ বার সীমান্ত লঙ্ঘন করার চেষ্টা হয়েছিল চিনের তরফে। আর ২০১৭ তে সেই সংখ্যা দ্বিগুণ হয়ে ৪১৫ হয়েছে। এই সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে ভারতের গোয়েন্দাদের কপালে।
এদেশের ভূখণ্ডে চিনা আগ্রাসন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, আমাদের ভূখণ্ডে অন্য দেশের অনুপ্রবেশ বরদাস্ত করব না। চিনের পাশাপাশি এদিন পাকিস্তানকেও একহাত নেন রাওয়াত। সন্ত্রাস মোকাবিলা নিয়ে পাকিস্তানের ভূমিকায় অসন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসলামাবাদকে দেওয়া সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে। সেনাপ্রধান বলেন, এর কী প্রভাব পড়ল, তা দেখার অপেক্ষায় থাকবে ভারত। তিনি যোগ করেন, পাকিস্তান জঙ্গিদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। আর ভারতীয় সেনা নিশ্চিত করে যাতে পাকিস্তান কঠিন সমস্যায় পড়ে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top