News Flash

  • Home
  • Uncategorized
  • ঠাণ্ডায় জবুথবু উত্তর প্রদেশ, শীতের কামড়ে মৃত্যু রেল যাত্রীর
Image

ঠাণ্ডায় জবুথবু উত্তর প্রদেশ, শীতের কামড়ে মৃত্যু রেল যাত্রীর

মুজাফফরনগর, ২ জানুয়ারি (হি.স.): উত্তর ভারত জুড়ে ‘ভিলেন’ কুয়াশার দাপট অব্যাহত| পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শীত| শৈত্যপ্রবাহের কারণে এই মুহূর্তে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’-অবস্থা উত্তরের মানুষজনের| ঠাণ্ডার কামড় এতটাই বেশি যে সকাল সকাল কাউকে রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে না| এমতাবস্থায় উত্তর প্রদেশের শামলি জেলায় জালালাবাদ রেল স্টেশনে মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে মৃত্যু হল এক পৌঢ়ের| মৃতের নাম হল আব্দুল রহিম (৬৫)|

মঙ্গলবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় জালালাবাদ রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন ওই পৌঢ়| হঠাত্ই তিনি পড়ে যান| সংজ্ঞাহীন অবস্থায় ওই পৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন| হাসপাতাল সূত্রের খবর, মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে মৃত্যু হয়েছে ওই পৌঢ়ের|

শৈত্যপ্রবাহের কারণে এই মুহূর্তে শীতে জবুথবু উত্তর প্রদেশ সহ গোটা উত্তর ভারত| মাত্রাতিরিক্ত ঠাণ্ডার কারণে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশের শামলি এবং মুজাফফরনগর জেলায় সমস্ত স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top