News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্রজকে গুলি করে হত্যার পর পলাতক অনুজ গ্রেপ্তার, উদ্ধার হল পিস্তল ও গাড়ি
Image

অগ্রজকে গুলি করে হত্যার পর পলাতক অনুজ গ্রেপ্তার, উদ্ধার হল পিস্তল ও গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ অসমের সীমান্তবর্তী উত্তর-ত্রিপুরার কদমতলা থানার অন্তর্গত জুলাইবাসা গ্রামে দাদাকে

কদমতলা থানার পুলিশ হেপাজতে ধৃত হারিস আলি৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে ছোটভাই৷ গোপন সূত্রের খবরের ভিত্তিএত রবিবার গভীর রাতে খুনি হারিস আলিকে অসমের পাথারকান্দি এলাকার বাংলাদশে সীমান্ত থেকে পাকড়াও করেছে কদমতলা থানার পুলিশ৷ সেই সঙ্গে তার হেফাজন থেকে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত লাইসেন্সবিহীন নাইন এমএম পিস্তল৷ ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ঘাতককে জালে পোরায় সংশ্লিষ্ট এলাকার জনগণ পুলিস প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন৷ মঙ্গলবার ধৃত খুনিকে ধর্মনগর আদালতে সোপর্দ করা হবে৷ ধৃত হারিসের জবানবন্দির সুত্র ধরে ধর্মনগরের এসডিপিও জ্যোতিস্মান দাসচৌধুরীর নেতৃত্বে আ সোমবার কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী-সহ তিন গাড়ি বোঝাই পুলিশ বিশাল  বাহিনী নিয়ে আসেন রাতাবাড়িতে৷ তাঁরা লামা রাতাবাড়ি গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করেন হারিসের  ব্যবহৃত নম্বরবিহীন মারুতি ওয়াগন-আর গাড়ি৷ ঘটনা সম্পর্কে ধর্মনগরের এসডিপিও জ্যোতিস্মান দাসচৌধুরী জানিয়েছেন, সম্পত্তির লোভে ছোট ভাই হারিস বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান (৫০) কে তার নাই এমএম পিস্তলের গুলিতে ঝাঁঝলা করে দিয়েছিল৷ ঘটনা গতকাল রবিবার সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ ঘটেছিল৷ এরা মূলত কদমতলা থানার উত্তর ফুলবাড়ি গ্রামের বাসিন্দা৷ বিশিষ্ট হার্ডওয়ার ব্যাবসায়ী ছিলেন লুৎফুর রহমান৷ তাদের ব্যবসা নাগাল্যান্ডের জিমাপুরে৷ বিশেষ কাজে রবিবার কাকভোরে গিয়েছিলেন জুলাইবাসা গ্রামের এক নম্বর ওয়ার্ডের শ্বশুর বাড়িতে৷ তাঁর পিছু ধাওয়া করে সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ জুলাইবাসা গ্রামে পৌঁছে যায় লুৎফুর রহমানের ছোট ভাই হারিস আলি (৪০)৷ কেউ কিছু বোঝার আগেই সে বড় ভাইকে লক্ষ করে পিস্তল দিয়ে এলাপাথাড়ি চার রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায়৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লুৎফুর রহমান৷ সঙ্গে-সঙ্গে হারিসকে ধরে জাল পুরতে ব্যাপক অভিযান চালায় ত্রিপুরা পুলিশ৷ অবশেষে রবিবার রাতে রাতাবাড়িতে তার গাড়ি রেখে পাথারগান্দির টিলাবাড়ি হয়ে লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল৷ সে সময়ই পুলিশ তাকে পাকড়াও করে৷ এসডিপিও জানান, হারিসের বিরুদ্ধে ৬৬/১৭ নম্বরে ভারতীয় ফৌজদারী দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ কিছুদিন দরে তার দাদাকে খুন করে তাঁর সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল৷ গত কয়েক বছর আগে হারিস তার দাদাকে নাগা জঙ্গিদের হাতে অপহরণ করিয়েছিল৷ তার নামে একাধিক মামলা রয়েছে পুলিশ ডায়েরিতে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top