News Flash

  • Home
  • Uncategorized
  • হাফিজের সঙ্গে একই মঞ্চে প্যালেস্তাইন রাষ্ট্রদূত, বিতর্ক
Image

হাফিজের সঙ্গে একই মঞ্চে প্যালেস্তাইন রাষ্ট্রদূত, বিতর্ক

ইসলামাবাদ, ৩১ ডিসেম্বর (হি.স.) : হাফিজ সইদের সঙ্গে এক মঞ্চ ব্যবহার বিতর্কের মধ্যে প্যালেস্তাইনের রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলিকে সমর্থন করল পাকিস্তান। আলির সঙ্গে হাফিজের ছবি প্রকাশ্যে আসার পর ভারতের তীব্র আপত্তিতে রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়েছে প্যালেস্তাইন সরকার। কিন্তু পাকিস্তান জানিয়ে দিয়েছে, আলির আচরণ সর্বতোভাবে সমর্থন করছে তারা। তারা জানিয়েছে, যেভাবে রাষ্ট্রদূত এ ধরনের মিছিলে সশরীরে হাজির থেকে নিজের সমর্থন স্পষ্ট করেছেন, তা সম্মান করছে তারা।
 
একই সঙ্গে মিছিলে ঘোষিত আন্তর্জাতিক জঙ্গি হাফিজ লইদের উপস্থিতি হালকা করে দেখাতে চেয়ে পাক বিদেশ মন্ত্রকের মন্তব্য, ওই সমাবেশে ৫০-এর বেশি বক্তা ছিলেন। তা ছাড়া রাষ্ট্রসঙ্ঘের নিষেধাজ্ঞা থাকলেই কারও মত প্রকাশের স্বাধীনতা খর্ব করা যায় না।
২৬/১১-র মাস্টারমাইন্ড ও জামাত উদ দাওয়া পান্ডা হাফিজ সইদের সঙ্গে রাওয়ালপিন্ডিতে প্যালেস্তাইন এক মঞ্চ ব্যবহার করা নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া হয়। এর মাত্র কদিন আগে রাষ্ট্রসঙ্গে ইজরায়েল ও আমেরিকার বিপক্ষে গিয়ে প্যালেস্তাইনের হয়ে ভোট দেয় ভারত। ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে তড়িঘড়ি ওই রাষ্ট্রদূতকে পাকিস্তান ছেড়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে প্যালেস্তাইন সরকার। তাদের বক্তব্য, এই ভুল অনিচ্ছাকৃত তবে কোনওমতেই সমর্থনযোগ্য নয়।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top