News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা থেকে বেঙ্গালুরু উদ্দেশ্যে হামসফর এক্সপ্রেস যাবে চার জানুয়ারী
Image

আগরতলা থেকে বেঙ্গালুরু উদ্দেশ্যে হামসফর এক্সপ্রেস যাবে চার জানুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ অবশেষে সুদূর দক্ষিণ ভারতের সাথেও রেল মানচিত্রে যুক্ত হতে চলেছে আগরতলা৷ আগামী ৪ জানুয়ারি হামসফর এক্সপ্রেস আগরতলা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা দেবে৷ রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোহেন এই ট্রেনের শুভ সূচনা করবেন৷ সে মোতাবেক আগামী সোমবার ১৪টি বগি নিয়ে হামসফর এক্সপ্রেস আগরতলায় এসে পৌঁছাবে৷

সম্পূর্ণ বাতানুকূল এই এক্সপ্রেসটি দেখতে হুবহু রাজধানী এক্সপ্রেস৷ এই ট্রেনে প্রতিটি কামড়া থ্রি-টায়ার এসি৷ অবশ্য ফেক্সি ফেয়ারের কারণে এই এক্সপ্রেসের টিকিটের মূল্য সবসময় স্থির থাকবেনা৷ রেল সূত্রের খবর রাজধানী এক্সপ্রেসের মতই হামসফর এক্সপ্রেসের সফরও খুবই আরামদায়ক৷
আগরতলা থেকে প্রতি মঙ্গলবার ভোর ৫ টায় রওয়ানা দেবে হামসফর এক্সপ্রেস৷ বৃহস্পতিবার রাত সোয়া আটটা নাগাদ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে এই ট্রেন৷ বেঙ্গালুরু কেন্টনমেন্ট থেকে প্রতি সোমবার ভোররাত ৩ টা ৪৫ মিনিটে রওয়ানা দিয়ে শুক্রবার সকাল সোয়া দশটা নাগাদ আগরতলা স্টেশনে পৌঁছাবে৷ হামসফর এক্সপ্রেস৷ যাওয়ার সময় ৬৪ ঘন্টা ১৫ মিনিট এবং আগরতলায় আসতে ৬৫ ঘন্টা ৫০ মিনিট সময় লাগবে৷

হামসফর এক্সপ্রেস আগরতলা ও বেঙ্গালুরুর মাঝে ২৮ টি স্টেশনে বাণিজ্যিক স্টপেজ দেবে৷ এই ট্রেন আমবাসা, ধর্মনগর, নিউকরিমগঞ্জ, বদরপুর জংশন, নিউ হাফলং, লামডিং, গোয়াহাটি, কামাক্ষ্যা, নিউ বঙ্গাইগাও, নিউ জল্পাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, রামপুর হাট, হাওড়া, খড়গপুর, ভদ্রাক, কটক, ভূবনেশ্বর, খুরদা রোড, ব্রহ্মপুর, পালাশা, শ্রীকাকুলাম রোড, বিজয়ানাগ্রাম, বিশাখাপত্তনম, বিজয়বাড়া, পেরাম্বুর, কাটপাডি, হোয়াইট ফিল্ড স্টেশনগুলিতে দাঁড়াবে৷

এদিকে, আমবাসায় রাজধানী এক্সপ্রেসের স্টপেজের জন্য রেলবোর্ড অনুমোদন দিয়েছে৷ সূত্রের খবর, রেল রাষ্ট্রমন্ত্রী আগরতলায় হামসফর এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে সেবিষয়ে ঘোষণা দিতে পারেন৷ আমবাসা স্টেশনে পিআরএফ রেলওয়ে রিজার্ভেশন কাউন্টার খোলার অনুমোদন মিলেছে বলেও সূত্র অনুসারে জানা গেছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top