News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষ, মৃত ৩
Image

পঞ্জাবে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষ, মৃত ৩

সাঙ্গরুর (পঞ্জাব), ৩০ ডিসেম্বর (হি.স.): সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল পঞ্জাবের সাঙ্গরুর জেলায়| শনিবার সকালে সাঙ্গরুর জেলার ভবানিগড়ের কাছে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন বাসের আরোহী তিন জন যাত্রী| মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জন| আহত যাত্রীদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| তাই প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| সামান্য আহতরা ভবানিগড় সিভিল হাসপাতালে চিকিত্সাধীন এবং গুরুতর আহতরা পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালে চিকিত্সাধীন|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে পিআরটিসি-র একটি যাত্রীবোঝাই বাস চণ্ডীগড় থেকে ভাটিণ্ডা অভিমুখে যাচ্ছিল| অভিশপ্ত বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন| সেই সময় পাটিয়ালার দিকে যাচ্ছিল একটি ট্রাক| ভবানিগড়ের কাছে যাত্রীবোঝাই বাস ও ট্রাকের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন পিআরটিসি বাসের আরোহী তিন জন যাত্রী| গুরুতর আহত অবস্থায় অন্তত ১২ জনকে সাঙ্গরুর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়| সেখান থেকে সামান্য আহতদের ভবানিগড় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের পাটিয়ালার রাজিন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে| সাঙ্গরুর সিভিল হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার (এসএমও) ড. কৃপাল সিং জানিয়েছেন, আহত যাত্রীদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top