News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলায় রক্তাক্ত কাবুল, ধারাবাহিক বিস্ফোরণে মৃত অন্তত ৪১
Image

জঙ্গি হামলায় রক্তাক্ত কাবুল, ধারাবাহিক বিস্ফোরণে মৃত অন্তত ৪১

কাবুল, ২৮ ডিসেম্বর (হি.স.): জঙ্গি হামলায় রক্তাক্ত হল আফগানিস্তানের সংবাদ সংস্থা ‘ভয়েস’-এর দফতর এবং সন্নিহিত শিয়া সাংস্কৃতিক কেন্দ্র| স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত আফগান সংবাদ সংস্থা ‘ভয়েস’-এর দফতরে জোরালো বিস্ফোরণ হয়| এর কিছুক্ষণের মধ্যেই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে শিয়া সাংস্কৃতিক কেন্দ্র| বিকট শব্দের পর ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৪১ জনের| এছাড়াও গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৪৮ জন| আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রক-এর তরফে জানানো হয়েছে, আফগান সংবাদ সংস্থা ‘ভয়েস’-এর অফিসে এবং শিয়া সাংস্কৃতিক কেন্দ্রে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও গুরুতর জখম হয়েছেন অন্তত ৪৮ জন| তাবিয়ান সোশ্যাল এবং সাংস্কৃতিক কেন্দ্রে সকালের প্যানেল আলোচনার সময় পরপর তিন বার বিস্ফোরণ হয়| জঙ্গিদের নিশানায় ছিল আফগান সংবাদ সংস্থা ‘ভয়েস’-এর দফতরও| মৃতদের মহিলা, শিশু এবং সাংবাদিকরা রয়েছেন|

আভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজিব ড্যানিস জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী বোম্বার-এর সাহায্যে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছে| সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে আফগান জার্নালিস্ট সেফটি কমিটি (এজেএসসি)| আফগান স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে| আফগান প্রশাসনের মুখপাত্র নসরত রহিমি জানিয়েছেন, আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের ৩৮ বছর পূর্তিতে তাবিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে প্যানেল ডিসকাশান চলছিল, তখনই পরপর তিনটি বিস্ফোরণ হয়| ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের| ছিন্নভিন্ন দেহাংশ পড়ে থাকে অনেক দূর পর্যন্ত| উপ-স্বাস্থ্যমন্ত্রী ফেদা মহম্মদ পাকিয়ান জানিয়েছেন, ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম অবস্থায় অন্তত ৪৮ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|

ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন| জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি| জঙ্গি হামলাকে ‘ক্ষমার অযোগ্য’ আখ্যা দিয়েছেন তিনি|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top