News Flash

  • Home
  • Uncategorized
  • গুয়াহাটি মহানগরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান
Image

গুয়াহাটি মহানগরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত চারটি বাণিজ্যিক প্রতিষ্ঠান

গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোররাত প্রায় তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মহানগরের অন্যতম ব্যস্ততম এবং ঘনবসতি এলাকা কালাপাহাড় কলোনিবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে চারখানা বাণিজ্যিক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ভস্ম হয়েছে দুটি বেশ বড়সড় বেকারি, একটি মুদি দোকান এবং একটি হোটেল। খবর পেয়ে ছুটে আসে দমকলের আটটি ইঞ্জিন। তাদের অক্লান্ত কসরতে গোটা এলাকা আগুনের লেলিহান গ্রাসের হাত থেকে রক্ষা পেয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা হবে বলে জানানো হচ্ছে। আগুনের কারণ এখনও স্পষ্ট নয়, তবে বৈদ্যুতিক গোলযোগের ফলেই এরৎ সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করছেন দমকল ও এসডিআরএফ কর্তৃপক্ষ।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত দুমাসে মহানগরে এ নিয়ে পাঁচটি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন নাগরিকমহল। ১ নভেম্বর বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গুয়াহাটি মহানগরের আটগাঁওয়ের ঘন জনবসতি এলাকার ছয়টি বাড়ি এবং একটি পণ্য-গুদাম ভস্ম হওয়ার পাশশাপাশি ৭ নভেম্বর মহানগরের মঠঘরিয়ায়ও অনুরূপ এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। তারপর ৭ ডিসেম্বর অন্যতম বাণিজ্যিক তথা ঘন জনবসতি এলাকা আটগাঁওয়ে এবং ১২ ডিসেম্বর ফ্যান্সিবাজারের এসএস রোডে সাতসকালে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বেজায় ক্ষয়ক্ষতি হয়েছিল।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top