News Flash

  • Home
  • Uncategorized
  • মৃতদেহ উদ্ধার চন্ডিপুরে, খুন না অস্বাভাবিক মৃত্যু, দ্বন্ধে পুলিশ
Image

মৃতদেহ উদ্ধার চন্ডিপুরে, খুন না অস্বাভাবিক মৃত্যু, দ্বন্ধে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ ডিসেম্বর৷৷ ফের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ চন্ডিপুর এলাকায় পশ্চিম কাউলিকুড়া ভাইবাই ছড়ার পাশে টুনু শুক্ল বৈদ্যের(৩২) মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তিনি পেশায় অটো চালক৷ তার বাড়ি ভাটি জলাই গ্রামের ৩ নং ওয়ার্ড এলাকায়৷

তাঁর বাবা জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি৷ অনেক খোজাখুঁজির পর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল৷ কিন্তু, আজ সকালে তার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে এসেছি৷

স্থানীয় জনগণ ভোরে মৃতদেহটি পড়ে থাকতে থানায় খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে টুনু শুক্ল বৈদ্যের শরীরে কোন আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি৷ তাই ঘটনাটি হত্যা নাকি অস্বাভাবিক মৃত্যুজনিত তা ময়না তদন্তের রিপোর্ট মিললে পরিস্কার হবে৷

এদিকে, বিজেপি কৈলাসহর বিজেপি মহকুমা কমিটির দাবি, তাকে হত্যা করা হয়েছে৷ চন্ডিপুরে পৃষ্টাপ্রমুখ হিসেবে কাজ করতেন তিনি৷ তার পরিবারের সকলেই বিজেপির সদস্য৷ এজন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, বলেন বিজেপি ঊনকোটি জেলা সম্পাদক৷ বিজেপির অভিযোগ, মৃতদেহ উদ্ধারের সময় পুলিশ ডগ স্কোয়াড এবং ফরেন্সিক টিম নিয়ে যায়নি৷ এই খুনের ঘটনায় প্রকৃত দোষীকে গ্রেপ্তার না করা হলে, বিজেপি তীব্র আন্দোলন সংগঠিত করবে বলে হুশিয়ারী দিয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top