News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের বালি মাফিয়েদের বিরুদ্ধে লোকসভায় সরব পাপ্পু যাদব
Image

বিহারের বালি মাফিয়েদের বিরুদ্ধে লোকসভায় সরব পাপ্পু যাদব

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর(হি.স.) : বিহারে বালি মাফিয়াদের বাড়বাড়ন্তের বিরুদ্ধে বৃহস্পতিবার জিরো আওয়ারে লোকসভায় সরব হন আরজেডির বহিঃষ্কৃত সাংসদ পাপ্পু যাদব। এই বিষয়ে তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এদিন লোকসভায় তিনি বলেন, রাজ্যে বালি মাফিয়াদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি বালি খাদানে কর্মরত শ্রমিকদের পুনঃবহাল করা উচিত।

উল্লেখ্য বালি মাফিয়াদের বিষয়টি ব্যপক আকার ধারণ করেছে। আরজেডির বহিঃষ্কৃত সাংসদ লোকসভায় দাবি করেন বেআইনি কার্যকলাপকে অবিলম্বে বন্ধ করার জন্য হস্তক্ষেপ করতে হবে।

লোকসভায় তিনি বলেন, বালি মাফিয়াদের অযৌক্তিক নীতির ফলে বিগত কয়েক মাসের মধ্যে বহু বালি শ্রমিক কর্মচ্যুত হয়েছে। কাজ হারিয়ে তাদের পারিবারিক আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। অন্যদিকে বিহারের প্রধানবিরোধী দল আরজেডির পক্ষ থেকে দাবি করা হয়েছে বর্তমান রাজ্য সরকারে নতুন বালি খনন নীতির ফলেই বালি শ্রমিকদের এই বেহাল দশা। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে নতুন বালি খনন নীতি অনেকদিন আগেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কিন্তু সেই একই ইস্যুতে বৃহস্পতিবার বনধ ডাকে আরজেডি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top