News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা থেকে পদত্যাগ ‘বিদ্রোহী’ জেডিইউ সাংসদ বীরেন্দ্র কুমারের
Image

রাজ্যসভা থেকে পদত্যাগ ‘বিদ্রোহী’ জেডিইউ সাংসদ বীরেন্দ্র কুমারের

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন জনতা দল (ইউনাইটেড) সাংসদ বীরেন্দ্র কুমার| ইতিমধ্যে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুর কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি| বুধবার সাংবাদিক সম্মেলনে বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ‘আইনত, রাজ্যসভায় আমি নীতীশ কুমারের দলের সদস্য| কিন্তু, নীতীশ কুমারের মতো সঙ্ঘ পরিবার এবং বিজেপির সঙ্গে আলিঙ্গন করতে আমি রাজি নই|’

গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বীরেন্দ্র কুমার বলেছেন, ‘গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল মোদীর জন্য মোটেও বিজয় নয়, এটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে|’ উল্লেখ্য, বিহারে রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জুলাই মাসে এনডিএ-তে যোগ দেন নীতীশ কুমার| এরপর থেকেই ক্ষোভে ফুঁসছেন ‘বিদ্রোহী’ জেডি (ইউ) সাংসদ বীরেন্দ্র কুমার| অবশেষে রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন তিনি|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top