News Flash

  • Home
  • Uncategorized
  • সুনীল দেব হত্যা মামলায় গ্রেপ্তার পরিচিত ব্যক্তি
Image

সুনীল দেব হত্যা মামলায় গ্রেপ্তার পরিচিত ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ কাঞ্চনপুরে সুনীল দেব খুনের সাথে জড়িত সন্দেহে ধৃত কাঞ্চন পাল স্বীকার করেছে যে সে এই খুন করেছে৷ তার স্বীকারোক্তির পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ আগামীকাল তাকে আদালতে তোলা হবে৷ কেন, সে খুন করেছে সুনীল দেবকে এসম্পর্কেও বিস্তারিত তথ্য পুলিশকে দিয়েছে৷ জানা গিয়েছে, পূর্ব শত্রুতার জেরে এই খুনের ঘটনা৷ গতকালই কাঞ্চন পালকে পুলিশ সন্দেহজনক ভাবে আটক করেছিল৷ থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ জেরার মুখে কাঞ্চন পুরোপুরি ভেঙ্গে পড়ে এবং খুনের ঘটনার কথা স্বীকার করেছে৷
প্রসঙ্গত, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাঞ্চন পাল একসময় সুনীল দেবের বাড়িতে থাকতেন৷ তাকে ঐ বাড়িতে থাকার জন্য জায়গা দেওয়া হয়েছিল৷ পরে একসময় কাঞ্চন পাল সুনীল দেবের বাড়ি জবরদখল করার চেষ্টা করে৷ এনিয়ে আদালতে মামলাও হয়৷ আদালতের রায়ে কাঞ্চন পাল পরাজিত হয় এবং বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়৷ শত্রুতার জেরেই এই হত্যাকান্ড৷
উল্লেখ্য, শনিবার দুপুরে কাঞ্চনপুরের বিজেপি নেতা সুনীল দেবের মৃতদেহ উদ্ধার হয়েছিল স্থানীয় একটি ছড়ায়৷ মৃতদেহে বহু আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছিল৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top