News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচদিনের রাজ্য সফরে এলেন সংঘ প্রধান মোহন ভাগবত
Image

পাঁচদিনের রাজ্য সফরে এলেন সংঘ প্রধান মোহন ভাগবত

কাল বিবেকানন্দ ময়দানে হিন্দু সমাবেশ

পাঁচ দিনের জন্য রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত৷ শুক্রবার সন্ধ্যায় আগরতলা বিমানবন্দরে তোলা নিজস্ব ছবি৷

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর৷৷ রাষ্ট্রীয় স্বংয়সেবক সংঘের প্রধান মোহন ভাগবত শুক্রবার সন্ধ্যায় রাজ্যে এসেছেন৷ তাঁর সাথে এসেছেন সংঘের আসাম ক্ষেত্র প্রচারক উল্লাস কুলকার্ণি এবং সহ সম্পর্ক প্রমুখ সুনীল দেশপান্ডে৷ মোহন ভাগবতের পাঁচদিনের এই ত্রিপুরা সফরকালে তিনি সংঘ এবং সংঘ পরিবারের কার্যকর্তাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন৷ একই সঙ্গে তিনি একটি হিন্দু জমায়েতেও ভাষণ দেবেন৷ শুক্রবার সন্ধ্যা থেকে সরসংঘ চালক মোহন ভাগবতের ত্রিপুরা সফর শুরু হয়েছে৷ প্রাথমিকভাবে এই সফর তিনদিনের বলে জানানো হলেও এখন তা পাঁচদিনের করা হয়েছে৷ আগামী ১৯ ডিসেম্বর তিনি রাজ্য ত্যাগ করবেন৷
শুক্রবার সন্ধ্যার পর রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী, সংঘ চিন্তক এবং বিদ্বজনদের সঙ্গে তিনি মত বিনিময় করেন৷ আগামীকাল সকাল থেকে ত্রিপুরা এবং দক্ষিণ আসাম প্রান্তের সংঘ কার্যকর্তাদের নিয়ে তিনি বৈঠক করবেন৷ আগামী ১৭ তারিখ তিনি স্থানীয় বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য হিন্দু সমাবেশে ভাষণ রাখবেন৷ এই অনুষ্ঠানে বিভিন্ন মঠ, মিশনের প্রধানরা ছাড়াও মুসলিম এবং খ্রিষ্টান ধর্ম গুরুদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে৷ যদিও সিপিআইএম ইতিমধ্যেই এধরনের জমায়েতে তাদের যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছে এবং সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর সরাসরি আক্রমণ করে বলেছেন, মোহন ভাগবত রাজ্যে নাশকতা সৃষ্টি করতে আসছেন৷ প্রকাশ্য সভায় যোগদান ছাড়াও আরও বেশ কিছু কার্যক্রমে তাঁর যোগ দেওয়ার কথা হয়েছে৷ পুরাতন আগরতলাস্থিত সেবধামেই তিনি যাবতীয় বৈঠক করবেন বলে জানা গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top