News Flash

  • Home
  • Uncategorized
  • সাইক্লোন বিধ্বস্ত কেরলে গেলেন রাহুল গান্ধী
Image

সাইক্লোন বিধ্বস্ত কেরলে গেলেন রাহুল গান্ধী

তিরুবনন্তপুরম, ১৪ ডিসেম্বর (হি.স.) : গুজরাট নির্বাচন শেষ কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপিকে টেক্কা দিতে ও জনসংযোগ বাড়াতে এবার কেরলে সাইক্লোন অক্ষি বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন রাহুল গান্ধী। এই সাইক্লোনে ৬৬ জন মৎস্যজীবী প্রাণ হারিয়েছে এবং ৯৫ জন মৎস্যজীবী এখনও নিখোঁজ। রাহুল গান্ধী মনে করেন ভাল সতর্কীকরণ ব্যবস্থার অভাব না থাকলে বহু প্রাণ বাঁচানো যেত। এই বিষয়ে তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন তিনি । বলেন, ‘যখন কোন বিপর্যয় ঘটে, তখন এর থেকে শিক্ষা নিয়ে আগামীদিনে এই রকম বিপর্যয় এড়ানো উচিত। যেসব মৎস্যজীবীরা সমুদ্রে যায় তাঁদের জন্য আরও ভাল সতর্কীকরণ ব্যবস্থা হওয়া উচিত।’
এদিন তিনি কেরলের সাইক্লোন বিধ্বস্ত পুনথুরা এলাকা পরিদর্শন করেন রাহুল । বিজেপির সমালোচনায় মুখর হয়ে তিনি বলেন, ‘মৎস্যজীবীদের যা অবস্থা ঠিক সেই রকম অবস্থা দেশের কৃষকদের। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা।’ মৎস্যজীবীদের দুরবস্থা দূর করার জন্য কেন্দ্রের একটা পৃথক মন্ত্রক দাবি করেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ‘কৃষকদের স্বার্থের জন্য কৃষি মন্ত্রক আছে। এবার সময় এসেছে মৎস্যজীবীদের স্বার্থ এবং নিরাপত্তার জন্য পৃথক মন্ত্রক কেন্দ্রে গঠন করা। সাইক্লোন বিধ্বস্ত পরিবারগুলির কাছে ক্ষমা চেয়ে রাহুল গান্ধী বলেন, ‘আমি আরও আগেই আসতাম কিন্তু গুজরাট বিধানসভা নির্বাচন সংক্রান্ত ব্যস্ততা থাকার জন্য তিনি আসতে পারেননি। আর সেটার জন্য তিনি ক্ষমা চান।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top