News Flash

  • Home
  • Uncategorized
  • লস্করের নিশানায় এবার বিহারের থাওই মন্দির
Image

লস্করের নিশানায় এবার বিহারের থাওই মন্দির

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর(হি.স.) : পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার নিশানায় বিহারের গোপালগঞ্জ জেলার থাওই মন্দির। ইনটেলিঞ্জেসের বিশেষ রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা যে কোন সময় ওই মন্দিরের উপর হামলা চালাতে পারে। সেই জন্য এক স্থানীয় স্লিপার সেলকে নিযুক্ত করেছে ওই জঙ্গি সংগঠনটি। তাকে দিয়েই উত্তর ভারতের অন্যতম বিখ্যাত এই মন্দিরে হামলা চালাতে পারে লস্কর-ই-তৈবার। এই বিষয়ে বিহার সরকারকে আগাম সতর্ক করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে জেলা প্রশাসনকে।
মন্দিরের উপর হামলার ছক বাতিল করতে গোটা মন্দিরটিকে নিরাপত্তা বেষ্ঠনিতে মুড়ে ফেলা হয়েছে। মন্দির চত্বরে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ইনটেলিঞ্জেসের রিপোর্টে আরও বলা হয়েছে শেখ আব্দুল নৈইম নামে এক লস্কর-ই-তৈবার সন্ত্রাসবাদী মন্দিরে হামলা চালানোর জন্য স্লিপার সেল তৈরি করেছে। তাকে দিয়েই মন্দিরে হামলা চালানোর ছক কষছে সে। গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে জানানো হয়েছে মন্দিরে বর্তমানে কর্মরত যেসব পুরোহিত, সেবায়ত, সাধারণ কর্মীরা রয়েছেন তাদের কোন সচিত্র পরিচয়পত্র এখনও তৈরি করা হয়নি। এমনকি স্থানীয় থানাতেও তাদের কোন জীবনপুঞ্জি নেই। তাই নিরাপত্তা ব্যবস্থাকে আরও বেশি কঠোর করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই স্লিপার সেলের জঙ্গিকে ধরার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য উত্তর ভারতের বিখ্যাত এই মন্দিরে প্রতিদিন কয়েক লক্ষ দর্শনার্থী ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এমনকি প্রতিবেশী রাষ্ট্র নেপাল থেকেও আসে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top