News Flash

  • Home
  • Uncategorized
  • মোগাদিশুতে পুলিশ ট্রেনিং ক্যাম্পে মানববোমা বিস্ফোরণ, মৃত্যু ১৩ জন পুলিশ অফিসারের
Image

মোগাদিশুতে পুলিশ ট্রেনিং ক্যাম্পে মানববোমা বিস্ফোরণ, মৃত্যু ১৩ জন পুলিশ অফিসারের

মোগাদিশু, ১৪ ডিসেম্বর (হি.স.): আত্মঘাতী মানববোমা বিস্ফোরণে রক্তাক্ত হল সোমালিয়ার রাজধানী মোগাদিশু| বৃহস্পতিবার মোগাদিশুতে পুলিশ ট্রেনিং ক্যাম্পের ভিতরে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় পুলিশের পোশাক পরিহিত এক জঙ্গি| জোরালো বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৩ জন পুলিশ অফিসারের| এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন| পুলিশের মুখপাত্র মেজর এম হুসেইন জানিয়েছেন, পুলিশের পোশাক পরিহিত ওই জঙ্গি মোগাদিশুর কাহিয়ে পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে আচমকা ঢুকে পড়ে, এরপর পুলিশ প্যারাডের সময় বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় ওই জঙ্গি| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৩ জন পুলিশ অফিসার| এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন|
আমিন অ্যাম্বুল্যান্স-এর ডিরেক্টর আবদিকাদির আব্দিরহমান জানিয়েছেন, পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে আত্মঘাতী মানববোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের| এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৫ জন| আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| জঙ্গি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি সংগঠন আল-শাহবাব|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top