News Flash

  • Home
  • Uncategorized
  • হোজাইয়ের দুই ব্লকে সিআইডি হানা, বাজেয়াপ্ত কিছু নথি
Image

হোজাইয়ের দুই ব্লকে সিআইডি হানা, বাজেয়াপ্ত কিছু নথি

হোজাই (অসম), ১৩ ডিসেম্বর (হি.স.) : হোজাই নির্বাচন ক্ষেত্রের যোগিজান এবং ঢলপুখুরি উন্নয়ন খণ্ড (ডেভেলপমেন্ট ব্লক)-এ সরকারি প্রকল্প খাতের টাকা নয়ছয়ের অভিযোগের ভিত্তিতে বুধবার গুয়াহাটি থেকে সিআইডি-র দুই সদস্যের এক দল অভিযান চালিয়েছে। অভিযানে বেশ কিছু নথিপত্ৰ বাজেয়াপ্ত করে নিয়েছেন সিআইডি অফিসাররা। তবে কাউকে আটক বা গ্রেফতার করেননি তাঁরা জানা গেছে, সিআইডি-র দুই সদস্যের দলটি প্রথমে যোগিজান ব্লকে গিয়ে ২০১৫/১৬ অর্থবৰ্ষে রূপায়িত প্রকল্পগুলি সম্পর্কে তদন্ত চালায়। এর পর তদন্তকারী দল যায় ঢলপুখুরি ব্লকে। দুটি ব্লক থেকেই তাঁরা বেশ কয়েকটি ফাইল বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছেন।
এখানে উল্লেখ করা যেতে পারে, ব্লক দুটিতে সরকারি প্রকল্প বাস্তবায়নের নামে দু-হাতে লুণ্ঠন হয়েছে বলে বিস্তর অভিযোগ উঠেছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন বলেও সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছিল।
এদিকে আজকের অভিযান সম্পর্কে তদন্তকারী আধিকারিকদের কাছে জানতে চাইলে এ ব্যাপারে তাঁরা অক্ষমতা ব্যক্ত করেন। তবে এই দুটি ব্লকে ২০১৫/১৬ অর্থবৰ্ষে সংঘটিত দুৰ্নীতির তদন্ত করতে তাঁরা আজ অভিযান চালিয়েছেন বলে জানিয়েছেন জনৈক শর্মা উপাধির সিআইডি অফিসার। তাছাড়া আজ তাঁরা কী কী নথিপত্র বাজেয়াপ্ত করেছেন সে সম্পর্কেও কিছু প্রকাশ করতে অস্বীকার করেছেন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top