News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ হত্যাকান্ডে অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ, পাঠানো হল জেল হেপাজতে
Image

সুদীপ হত্যাকান্ডে অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ, পাঠানো হল জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে ধৃতদের আজ আদালতে তোলা হলে আদালত তাদের ১৮ ডিসেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠিয়েছে৷ এদিন আদালতে সাংবাদিক সুদীপ হত্যাকাণ্ডে ধৃত টিএসআর ২নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মা ও তার দেহরক্ষী নন্দলাল রিয়াং, টিএসআর জওয়ান ধর্মেন্দ্র সিং ও অমিত দেববর্মা জামিনের আবেদন জানিয়েছিলেন৷ আদালত সেই আবেদন খারিক করে দিয়েছে৷ এদিকে এসআইটি আজ আদালতে প্রয়াত সাংবাদিকের ময়না তদন্তের রিপোর্ট জমা দিয়েছে৷ আদালত সূত্রে খবর, এসআইটি আদালতে প্রয়াত সাংবাদিকের শরীরে দুটি গুলির চিহ্ণ সহ অসংখ্য আঘাতের চিহ্ণ রয়েছে বলে জানিয়েছে৷
এদিকে সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে ধৃত রাকেশ দেববর্মা ও জীতেন্দ্র দেববর্মাকে আদালত তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ এসআইটি এদিন আদালতে তাদের ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল৷ কিন্তু আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ এদিকে, রবিবার রাকেশ দেববর্মা ও জীতেন্দ্র দেববর্মা টিআই প্যারেডে সনাক্ত হয়েছে৷
উল্লেখ্য, গত ২০ সেপ্ঢেম্বর মান্দাইয়ে সাংবাদিক শান্তনু ভৌমিক এবং গত ২১ নভেম্বর টিএসআর দুই নং ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক নৃশংসভাবে খুন হন৷ এই হত্যাকান্ড নিয়ে বিভিন্ন মহল থেকে সিবিআই তদন্তের দাবী করা হয়েছে৷ পাশাপাশি রাষ্ট্রপতির দ্বারস্থও হয়েছেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top