News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি বিমানবন্দর থেকে আটক সন্দেহজনক আফগানি
Image

দিল্লি বিমানবন্দর থেকে আটক সন্দেহজনক আফগানি

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : বিমানবন্দর কর্মীদের গাফিলতিতে ভিসা ছাড়ায় দিল্লি বিমানবন্দরে ঢুকে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন এক আফগানি৷
দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটকও করা হয়েছে৷ ভারতের ভিসা ছাড়াই নির্ধারিত টার্মিনাল থেকে বেরোতে গেলে বিমানবন্দরের নিরাপত্তীরা আটক করে তাকে৷ নির্দিষ্ট দেশের ইমিগ্রেশন ছাড়া কোনও ব্যক্তি বিমানবন্দর থেকে বের হতে পারেন না৷
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে৷ বিমানবন্দরের অভিবাসন দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক এই ঘটনার সত্যতা স্বীকার করে নিলেও এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দিতে চান নি৷
বিমানবন্দর সূত্রে খবর, গত ৩০ নভেম্বর স্পাইসজেটে চেপে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আসেন তিনি৷ গন্তব্যস্থল ছিল বেজিং৷ তাই এয়ার চায়না ফ্লাইটে উঠতে গিয়ে বিমানবন্দরের অভিবাসনের দায়িত্বরত কর্মীদের অখেয়ালেই তিনি ভুল জায়গায় ঢুকে পড়েন৷ সিকিউরিটি চেকের পর বিষয়টি প্রকাশ্যে আসে৷
অভিবাসন দফতরের গাফিলতি থাকার কারণেই ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়৷ স্পাইসজেট বিমানবন্দরের কর্মীরা সিসিটিভি ফুটেজ স্ক্যান করতেই বিষয়টি প্রকাশ্যে আসে৷ বিমানবন্দর কর্মীদের গাফিলতির জেরেই এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তাকে ছেড়ে দেন বিমানবন্দের উচ্চপদস্থ আধিকারিকরা৷
তবে, দিল্লি বিমানবন্দরে এই ধরণের ঘটনা প্রথম নয়৷ ভুয়ো পাসপোর্ট নিয়ে কিছুদিন আগেই বিমানবন্দর কর্মীদের চোখে ধুলো দিয়ে এক মহিলা বিদেশে পাড়ি দিয়েছিলেন৷ বারবার এই ধরণের ঘটনা দিল্লি এয়ারপোর্টের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top