News Flash

  • Home
  • Uncategorized
  • সবরমতী নদী থেকে উদ্ধার শুক্রবার থেকে নিখোঁজ বুমরাহ ঠাকুরদার মৃতদেহ
Image

সবরমতী নদী থেকে উদ্ধার শুক্রবার থেকে নিখোঁজ বুমরাহ ঠাকুরদার মৃতদেহ

আমেদাবাদ, ১০ ডিসেম্বর (হি.স.): জাতীয় দলের ক্রিকেটার জসপ্রীত বুমরাহর ঠাকুরদার রহস্য মৃত্যু ৷ গুজরাটের সবরমতী নদী থেকে উদ্ধার শুক্রবার থেকে নিখোঁজ বুমরাহ ঠাকুরদার মৃতদেহ | রবিবার সকালেই সবরমতী নদীতে মিলল সান্তোক সিং বুমরার মৃতদেহ৷ গান্ধি ব্রিজ ও দধিচি ব্রিজের মধ্যবর্তী জায়গায় তাঁর মৃতদেহ উদ্ধার করেছে আমদাবাদ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের কর্মকর্তারা৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর৷
সুত্রের খবর ১ ডিসেম্বর সন্তোষ সিং ছিলেন বাস্ত্রাপুরের সোনাল অ্যাপার্টমেন্টে তাঁর মেয়ের বাড়িতে৷ সন্তোক সিং পেশায় ছিলেন একজন রিক্সাচালক৷ আগে তিনি ছিলেন এক সফল ব্যাবসাদার৷ কিন্তু জসপ্রিতের বাবা প্রয়াত হওয়ার পর তিনি অটোরিক্সা চালানোকেই পেশা হিসেবে বেছে নিতে বাধ্য হন৷
সন্তোকের মেয়ে রাজিন্দর কর এই মৃত্যুর জন্য দায়ী করেছেন জসপ্রিতের মা দলজিত করকে৷ তিনি নাকি নিজে সন্তোকের সঙ্গে কথা বললেও ছেলের ধারে কাছে ঘেঁষতে দেননি৷ এমনকি জসপ্রিতের ফোন নাম্বার চাইলেও তাঁকে প্রত্যাখ্যান করেছিল দলজিত৷
বুমরার মা’কে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে কোন কথা বলতে চাই না৷’ ভারত শ্রীলঙ্কা ওয়ান ডে চলার দরুন বুমরা রয়েছেন ধর্মশালায়৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top