News Flash

  • Home
  • Uncategorized
  • জানুয়ারিতে ট্যাক্সি দু দিনের ধর্মঘট
Image

জানুয়ারিতে ট্যাক্সি দু দিনের ধর্মঘট

কলকাতা, ১০ ডিসেম্বর ( হি.স.): আবার ট্যাক্সি ধর্মঘটের ডাক । ট্রাক মালিক সংগঠনের পর এবার আন্দোলনের পথে ট্যাক্সিচালকরাও । জানুয়ারি মাসে ২৮ এবং ২৯ তারিখ এই ধর্মঘট হবার কথা। এর আগে ভাড়া বাড়ানো-সহ বিভিন্ন দাবিতে ট্যাক্সিচালকরা দফায় দফায় ধর্মঘট করেছে । তাতে কাজ না হওয়ায় আবার একই পথে নামতে হল বলে দাবি করেছে ধর্মঘটীরা । ১৯ ডিসেম্বর শেষবার ট্যাক্সি ধর্মঘট হয়েছিল কলকাতায় । নবান্নে গিয়ে স্মারকলিপিও দেওয়া হয় ট্যাক্সিচালকদের তরফে । ওই ধর্মঘটে মালিকরাও অংশ নেয় । এর ফলে সাধারণ মানুষের চূড়ান্ত হয়রানি হয় ।
ট্যাক্সি সংগঠন সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি ধর্মতলায় ধর্না ও বিক্ষোভে শামিল হবেন চালকরা । ওই দিনই ধর্মঘটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে । ট্যাক্সি সংগঠনের এক নেতা জানিয়েছেন, আগামী এক মাস ধরে চালকদের স্বাক্ষর অভিযান চলবে । স্বাক্ষর সহ পাঁচ হাজার পোস্টকার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে ।
ভাড়াবৃদ্ধি, পুলিশি জুলুম বন্ধ সহ একাধিক দাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে টানা ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ট্রাক মালিকদের সংগঠন ‘ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন’ ৷ ওই একই দাবিতে এ আই টি ইউ সি অনুমোদিত কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷
২৮ এবং ২৯ জানুয়ারি যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার । ফলে সপ্তাহের মাঝখানে কাজের দিনে ধর্মঘট হওয়ায় ভোগান্তির শেষ থাকবে না । এর আগে ট্যাক্সি ধর্মঘট হলেই তা সামাল দিতে পথে নামতেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র । ফলে রাজ্য সরকারের হয়ে কে ধর্মঘট সামাল দেবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে । এখনকার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এই ধর্মঘট সামাল দিতে পারেন কিনা সেটাই এখন দেখার ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top