News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষকে ভালোবাসার শিক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের ঃ মুখ্যমন্ত্রী
Image

মানুষকে ভালোবাসার শিক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ রাজ্যে শিক্ষার ক্ষেত্রে এখন অনেক পরিবর্তন এসেছে৷ রাজ্যে এক সময় বিদ্যালয়গুলির পরিকাঠামো অনেক অনুন্নত ছিল৷ এখন আর সেই সমস্যা নেই৷ সেই সুযোগকে কাজে লাগাতে হবে৷ আজ খুমুলুঙে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত খুমপুই একাডেমীর নতুন পাকাবাড়ীর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি বলেন, ছেলেমেয়েদের শুধু পরীক্ষায় ভাল ফল করলে চলবে না, সাথে বিভিন্ন ধরণের বই পড়তে হবে৷ তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা বিকশিত করতে হবে৷ তিনি বলেন, ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করতে হবে৷ কেননা এটি শিক্ষার একটা অঙ্গ৷ এটি ছাত্র ছাত্রীদের সার্বিক বিকাশে সহায়তা করে৷ মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ চিন্তার বিকাশ ঘটাতে ছেলেমেয়েদের গানবাজনা করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার কোন বিকল্প নেই৷ শিক্ষা হচ্ছে অমূল্য সম্পদ৷ তিনি বলেন, শিক্ষার সবচেয়ে বড় দিক হল চরিত্র গঠন৷ পরিবারের অভিভাবক হলেন শিশুর প্রথম শিক্ষক৷ তাই বাড়িতে ছেলেমেয়েদের সুশিক্ষা দিতে হবে৷ ছেলেমেয়েদের সত্য কথা বলতে উৎসাহী ও সাহসী করতে হবে এবং মানুষকে ভালবাসতে শিক্ষা দিতে হবে৷ তিনি বলেন, সবদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা সরকার বাজেটের বেশীরভাগ অর্থ শিক্ষা ক্ষেত্রে ব্যয় করছে৷ তিনি আরো বলেন, উবজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে৷ রাজ্যে এখন শান্তি ফিরে এসেছে৷ শান্তি সম্প্রীতি নষ্ট হলে উন্নয়ন করা যাবে না৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনিবাহী সদস্য রাধাচরণ দেববর্মা ও বিশেষ অতিথি ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের চেয়ারম্যান ড রঞ্জিত দেববর্মা বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ ডি সি’র কার্যনির্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং৷ স্বাগত ভাষণ রাখেন এ ডি সি -এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সন্দীপ আর রাঠোর৷
উল্লেখ্য, খুমপুই একাডেমীর এই পাকাবাড়িটিতে মোট ৩৬ টি রুম রয়েছে৷ পাকাবাড়িটি ২৩০৪৩১ বর্গমিটার জায়গার উপর গড়ে উঠেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top