News Flash

  • Home
  • Uncategorized
  • মোগা-কোটকাপুরা সড়কে প্রাইভেট বাস ও ট্রাকের সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ৪ জনের
Image

মোগা-কোটকাপুরা সড়কে প্রাইভেট বাস ও ট্রাকের সংঘর্ষ, মর্মান্তিক মৃত্যু ৪ জনের

মোগা (পঞ্জাব), ৭ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবের মোগা জেলায় মোগা-কোটকাপুরা সড়কে যাত্রীবোঝাই প্রাইভেট বাস ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও খালাসি সহ ৪ জনের| দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন| আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে| দুর্ঘটনাগ্রস্ত বাসটি জয়পুর-জম্মু রুটের| ‘অভিশপ্ত’ বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে| মৃত ৪ জনের মধ্যে এক জন হলেন সেনাবাহিনীর জওয়ান| ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) কাশের সিং জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পঞ্জাবের মোগা জেলায় মোগা-কোটকাপুরা সড়কে সিংবালা গ্রামের সন্নিকটে ন্যাশনাল পাওয়ার গ্রিডের কাছে জয়পুর-জম্মু রুটের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের| কমবেশি আহত অবস্থায় অন্তত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে|

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, জয়পুর থেকে জম্মু অভিমুখে যাচ্ছিল ‘অভিশপ্ত’ প্রাইভেট বাসটি| বৃহস্পতিবার সকালে মোগা-কোটকাপুরা সড়কে সিংবালা গ্রামের সন্নিকটে ন্যাশনাল পাওয়ার গ্রিডের কাছে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় জয়পুর-জম্মু রুটের বাসটির| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের| গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে| কী কারণে সংঘর্ষ হল যাত্রীবোঝাই বাস ও ট্রাকের, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন সেই কারণে দুর্ঘটনাটি ঘটেছে| প্রত্যক্ষদর্শীদের অবশ্য দাবি, ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে|

দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে এক জন হলেন সেনাবাহিনীর জওয়ান| তাঁর নাম হল, রজীন্দর সিং| বাকিদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| দুর্ঘটনায় আহত হয়েছেন, রাজস্থানের ঝুনঝুনর বাসিন্দা জগদীশ খাদার, পাঠানকোটের বাসিন্দা অজয়, মানানের বাসিন্দা অনু দেবী, রাজস্থানের চুরুর বাসিন্দা সাজিদ খান, চুরুর বাসিন্দা বিক্রম সিং, ঝুনঝুনুর বাসিন্দা শ্রী রাম, চুরুর বাসিন্দা রাজু সিং, হনুমানগড়ের বাসিন্দা মহেশ কুমার, হনুমানগড়ের বাসিন্দা অমিত কুমার, রাজস্থানের নাগোর বাসিন্দা ধন্না রাম, ঝুনঝুনুর বাসিন্দা সুভাষ চন্দ, ঝুনঝুনুর বাসিন্দা কৃষাণ কুমার, ঝুনঝুনর বাসিন্দা সঞ্জয় কুমার এবং চুরুর বাসিন্দা সুনীল কুমার|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top