News Flash

  • Home
  • Uncategorized
  • ওবিসিদের বঞ্চনা নিয়ে রাজ্য সরকারকে তোপ দারাসিংয়ের
Image

ওবিসিদের বঞ্চনা নিয়ে রাজ্য সরকারকে তোপ দারাসিংয়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ রাজ্যের ওবিসি সম্প্রদায়ের উপর দীর্ঘ বঞ্চনার কথা তুলে ধরে সোমবার ওবিসি মোর্চার সমাবেশে রাজ্য

সোমবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে বিজেপি ওবিসি মোর্চার সমাবেশ বক্তব্য রাখেন ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি দারা সিং চৌহান৷ ছবি নিজস্ব৷

সরকারকে তুলোধুনো করেছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ এই সমাবেশের মঞ্চে ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা উত্তর প্রদেশ সরকারের মন্ত্রিসভার সদস্য দারা সিং চৌহানও রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয়েছেন৷ ওবিসি অংশের জনগণের দক্ষতা বিকাশে রাজ্য সরকারের ব্যর্থতা এদিন বিজেপি নেতৃবৃন্দের আক্রমণের মূল হাতিয়ার ছিল৷ এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, দীর্ঘ শাসনে বামফ্রন্ট সরকার ওবিসি সম্প্রদায়ের মানুষের দক্ষতা বিকাশ করতে পারেনি৷ ফলে তারা পেশাগত দিক দিয়ে উন্নতি করতে পারেননি৷ শ্রী দেব বলেন, বামফ্রন্ট যুব সম্প্রদায়কে কর্মবিমুখ করে রেখেছে৷ ফলে, রাজ্যের এবং জাতির বিকাশ হচ্ছেনা৷ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে ওবিসি সম্প্রদায় সহ সকল অংশের মানুষ উপকৃত হবেন বলে তিনি দাবি করেন৷ এদিকে বিজেপি ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি দারা সিং চৌহানের দাবি রাজ্যে বামফ্রন্টের বিদায় ঘন্টা বেজে গেছে৷ আগামী নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যেই জনগণ রায় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top