News Flash

  • Home
  • Uncategorized
  • সোমনাথ মন্দিরে রাহুলের পুজো দেওয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
Image

সোমনাথ মন্দিরে রাহুলের পুজো দেওয়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

আমেদাবাদ, ২৯ নভেম্বর (হি.স.) : সোমনাথ মন্দিরে পুজো দিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। বুধবার গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে অবস্থিত সোমনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন রাহুল। মন্দিরে ঢোকার আগে অহিন্দু দর্শনার্থীদের তালিকায় নিজের নাম নথিভুক্ত করে বিতর্কে জড়ালেন কংগ্রেসের ভাবী সভাপতি।
সূত্রের খবর জন্মসূত্রে অহিন্দু হওয়ার জন্যই তিনি অহিন্দুদের তালিকায় নিজের নাম নথিভুক্তি করিয়েছেন। রাহুলের মিডিয়া উপদেষ্টা মনোজ তেয়াগী বুধবার জানিয়েছেন, বর্তমান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল সোমনাথ মন্দিরে রাহুলের সঙ্গে ছিলেন।
কংগ্রেস সহ-সভাপতির সোমনাথ মন্দিরে যাওয়ার প্রসঙ্গে গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল বলেন, ‘কেন ভোটের আগে রাহুল গান্ধী মন্দিরে গেলেন? এই রকম গিমিকের উদ্দেশ্য কি সেটা জনগণ ভাল ভাবেই বুঝতে পারছে। তার আগের সফরে তিনি কোন মন্দির যাননি। এর থেকেই প্রমাণিত প্রকৃত ভক্তির প্রতি তার কোন অনুরাগ নেই। আমরা আশায় মেকি ধর্ম নিরপেক্ষতার খোলস থেকে বেরিয়ে কংগ্রেস মূলধারার হিন্দুত্বকে শ্রদ্ধা জানাবেন। কিন্তু ভোটের মরসুমে তাদের এই গিমিক কাজ করবে না’।
কংগ্রেসের তরফে শক্তি সিং গোহিল বলেন, ‘ আরাধনার প্রতি কি কারও স্বত্বাধিকার রয়েছে। তারা মন্দিরে যাওয়ার বিরোধীতা করছে। গুজরাটের মানুষ তাদের উচিত শিক্ষা দেবে। হিন্দু মন্দির ছাড়াও রাহুল জৈন মন্দির এবং গুরুদওয়ারা গিয়েছেন। তিনি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন।’
এদিকে নির্বাচনী প্রচারের জন্য বুধবার দুইদিনের গুজরাট সফর শুরু করলেন রাহুল গান্ধী। রাজ্যের নির্বাচনী প্রচারের জন্য এনিয়ে ছয়বার গুজরাট সফরে এলেন রাহুল গান্ধী। অন্যদিকে সোমনাথ মন্দিরে রাহুলের পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top