News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের উত্‍‌ক্ষেপণ করল উত্তর কোরিয়া, তীব্র নিন্দা আন্তর্জাতিক মহলে
Image

শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের উত্‍‌ক্ষেপণ করল উত্তর কোরিয়া, তীব্র নিন্দা আন্তর্জাতিক মহলে

পিয়ংইয়ং ও ওয়াশিংটন, ২৯ নভেম্বর (হি.স.): মাস দুয়েক একেবারে শান্ত ছিল উত্তর কোরিয়া| দুই মাসের শান্তির পর পুনরায় স্বমহিমায় কিম জং-উন| বুধবার স্থানীয় সময় অনুযায়ী ভোররাত ৩.১৭ মিনিট নাগাদ শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের উত্‍‌ক্ষেপণ করেছে উত্তর কোরিয়া| এখনও পর্যন্ত পরীক্ষামূলক উত্‍‌ক্ষেপণগুলির মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল| পিয়ংইয়ং-এর তরফে জানানো হয়েছে, নয়া আইসিবিএম হোয়াসঙ ১৫-র সফল উত্‍‌ক্ষেপণ করেছে উত্তর কোরিয়া| পেন্টাগনের দাবি, উত্তর কোরিয়া যে মিসাইলটি উত্‍‌ক্ষেপণ করেছে সেটির পরিধির আওতায় রয়েছে ওয়াশিংটন|
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বারবার পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করে আন্তর্জাতিক মহলে তীব্রনিন্দা মুখে পড়লেন কিম জং-উন| মিসাইল উত্ক্ষেপণের পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন-জাইয়ের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| উভয় দেশই মিসাইল উত্ক্ষেপণের তীব্র নিন্দা করেছে| হোয়াইট হাউসের মতে, এই মিসাইল উত্‍‌ক্ষেপণ শুধু আমেরিকা বা দক্ষিণ কোরিয়া নয়, গোটা বিশ্বের জন্য একটা বড় হুমকি| উত্তর কোরিয়ার মিসাইল উত্‍‌ক্ষেপণ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা এই পরিস্থিতি সামলে নেব| বিষয়টি দেখছি| আমাদের সেনাকে আরও শক্তিশালী করব|’ আমেরিকার প্রতিরক্ষা সচিব ম্যাটিস বলেছেন, ‘এতদিন পর্যন্ত উত্তর কোরিয়া যে সমস্ত মিসাইল ছুঁড়েছে এটা তার মধ্যে সবচেয়ে শক্তিশালী|
শুধু আমেরিকা বা দক্ষিণ কোরিয়া নয়, উত্তর কোরিয়া মিসাইল উত্‍‌ক্ষেপণকে তীব্র নিন্দা করেছে জাপান| কড়া প্রতিক্রিয়ায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক মিসাইল উত্‍‌ক্ষেপণ করেছে| যা আমাদের দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে|’ জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইটসুনোরি ওনোডেরা জানিয়েছেন, জাপানের স্পেশাল ইকোনমিক জোনের আওতায়, আওমোরির পশ্চিমে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সমুদ্রে অবতরণ করেছে মিসাইলটি|’ জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই ঘটনাটি একেবারে অসহনীয় বলে অভিহিত করেছেন| পরিস্থিতি মোকাবিলায় জাপান সরকার সবধরনের পদক্ষেপ নেবে বলেও জানান তিনি| প্রসঙ্গত, উত্তর কোরিয়ার মিসাইল উত্ক্ষেপণের পরই জাপানের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়| বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও অন্য ক্যাবিনেট মন্ত্রীরা|
মাস দুয়েকের ব্যবধানে গত ১৫ সেপ্টেম্বরের পর নয়া আইসিবিএম হোয়াসঙ ১৫ মিসাইলের সফল উত্‍‌ক্ষেপণ করল উত্তর কোরিয়া| ১৫ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার নিক্ষেপ করা মিসাইলটি জাপানের উপর দিয়ে উড়ে গিয়ে উত্তর প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়েছিল|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top