News Flash

  • Home
  • Uncategorized
  • নিহত সাংবাদিকের পরিবারের হাতে এক লক্ষ টাকার চেক দিলেন মমতার দূত, ছেলেকে চাকুরীর আশ্বাস
Image

নিহত সাংবাদিকের পরিবারের হাতে এক লক্ষ টাকার চেক দিলেন মমতার দূত, ছেলেকে চাকুরীর আশ্বাস

প্রয়াতের সন্তানদের শিক্ষার জন্য রাজ্য সরকার দেবে দশ লক্ষ টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ টিএসআরের গুলিতে নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে এসে প্রয়াতের পরিবারের হাতে এক

প্রয়াত সাংবাদিক সুদীপ দত্তভৌমিকের মা’র সাথে কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

লক্ষ টাকার চেক তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত সব্যসাচী দত্ত৷ দত্তের মোবাইল হ্যান্ডসেট থেকে টেলিফোনে সুদীপের মায়ের সঙ্গে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রয়াতের পরিবারকে সান্ত্বনা দিয়ে তাঁর ছেলেকে বঙ্গে চাকরিরও আশ্বাস দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা৷ আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে প্রয়াত সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে এসেছিলেন পশ্চিমবঙ্গের বিধায়ক তথা বিধানগরের পুর নিগমের মেয়র সব্যসাচী দত্ত৷ তিনি প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু সময় বার্তালাপ করেন৷ পরে সব্যসাচী দত্তের মোবাইল ফোন থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত সুদীপ দত্ত ভৌমিকের মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন৷ তিনি প্রয়াতের পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন৷ টেলিফোনে আলোচনাকালে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ দত্ত ভৌমিকের ছেলেকে তাঁর রাজ্যে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন৷ সেই সঙ্গে প্রয়াতের কন্যার পঠনপাঠনের যাবতীয় খরচ বহন করারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে, প্রয়াত সাংবাদিক সুদীপ দত্তভৌমিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার৷ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে৷ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সংসৃকতিমন্ত্রী ভানুলাল সাহা জানান, মুখ্যমন্ত্রী মানিক সরকারের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিহত সাংবাদিক সুদীপ দত্তভৌমিকের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে৷ প্রয়াতের স্ত্রী সরকারি চাকুরি করেন,ফলে এই অর্থ দেওয়া হয়েছে প্রয়াতের পুত্র ও কন্যার পঠনপাঠনের খরচ বাবদ৷ প্রয়াতের কন্যা ভারতীয় বিদ্যাভবনের ছাত্রী৷ দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদীপ-কন্যার পঠনপাঠন নিঃশুল্ক করার জন্য ভারতীয় বিদ্যাভাবন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে৷ এখানে উল্লেখ করা যেতে পারে, টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নের সদরদফতেরে ঠান্ডা মাথায় ২১ নভেম্বর সুদীপ দত্তভৌমিকের গুলি করে খুন করা হয়েছিন৷ এর আগে রাজ্য সরকারের পুলিশের সামনেই আততায়ীদের হাতে নিহত সাংবাদিক শান্তনু ভৌমিক ও বহি,রাজ্যের এক সাংবাদিকের নিহত স্থানীয় গাড়ি চালক জীবন দেবনাথের পরিবারকেও সমপরিমাণ আর্থিক সাহায্য দিয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top