নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): গত ২৪ নভেম্বর উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় মানিকপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ভাস্কো ডা গামা-
পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি| ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ বছর বয়সি একটি শিশু সহ ৩ জনের| এছাড়াও আহত হয়েছিলেন কমপক্ষে ৯ জন| ভাস্কো ডা গামা-পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি লাইনচ্যুত হওযার ঘটনায় সাসপেন্ড করা হল মানিকপুরে রেললাইনের দায়িত্বে থাকা সিনিয়র সেকশন অফিসার রাজেশ বর্মাকে| ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানিয়েছেন, ভাস্কো ডা গামা-পাটনা এক্সপ্রেস বেলাইন হওযার ঘটনায় সাসপেন্ড করা হয়েছে মানিকপুরে রেললাইনের দায়িত্বে থাকা সিনিয়র সেকশন অফিসার রাজেশ বর্মাকে|
উল্লেখ্য, চলতি মাসের ২৪ তারিখ উত্তর প্রদেশের চিত্রকূট জেলায় মানিকপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় ভাস্কো ডা গামা-পাটনা এক্সপ্রেস (১২৭৪১)-এর ১৩টি বগি| ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারান ৩ জন| এছাড়াও আহত হয়েছিলেন কমপক্ষে ৯ জন| সম্ভবত রেললাইনে ফাটল থাকার কারণেই বেলাইন হয়ে গিয়েছিল ভাস্কো ডা গামা-পাটনা এক্সপ্রেসের ১৩টি বগি|
ভাস্কো ডা গামা এক্সপ্রেস লাইনচ্যুত : সাসপেন্ড সিনিয়র রেলওয়ে অফিসার
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















