News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কে জে আলফোনস
Image

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কে জে আলফোনস

নয়াদিল্লি, ২৭ নভেম্বর(হি.স.) : সোমবার সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কেন্দ্রীয় পর্যটন স্বাধীনপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী কে জে আলফোনস। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, ডেপুটি চেয়ারম্যান পিজে কুরিয়ার এবং সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিজয় গোয়েল।
চলতি বছরের ৩ রা সেপ্টেম্বর কেন্দ্রীয় পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন। রাজ্যসভার উপনির্বাচনে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন কে জে আলফোনস। ১৯৭৯ এর ব্যাচের এই আইএএস আধিকারিক ২০০৬ সালের কেরল বিধানসভা নির্বাচনে সিপিআইএম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে বিধায়ক হন। ২০১১ সালের বিজেপিতে যোগ দেন প্রাক্তন এই আমলা। নিজের চাকরি জীবনে বহু উল্লেখজনক কাজ করেছেন কে জে আলফোনস। ১৯৮৯ সালে কেরলের কোট্টায়ম শহরকে প্রথম ১০০ শতাংশ স্বাক্ষর শহর হিসেবে গড়ে তুলেছিলেন। এছাড়াও দিল্লির উন্নয়ন পর্ষদের কমিশনার হিসেবেও কাজ করেছেন কেজে আলফোনস।অন্যদিকে শপথ গ্রহণ নেওয়ার পরে এক ট্যুইট বার্তায় কেজে আলফোনস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top