News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

জম্মুতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের, তদন্ত শুরু করেছে পুলিশ

জম্মু, ২৭ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৭৫ বছর বয়সি প্রাক্তন এক সেনা জওয়ানের| মৃতের নাম হল, সিপাই রাম লাল (৭৫)| তাঁর বাড়ি সাম্বা জেলার রামগড় এলাকায়| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সাম্বা জেলার রামগড় এলাকায় বাড়ি প্রাক্তন সেনা জওয়ান সিপাই রাম লালের| বাড়িতে ঘুমিয়েছিলেন তিনি| হঠাত্ই বিছানায় আগুন ধরে যায়| অগ্নিদগ্ধ অবস্থায় প্রাক্তন সিপাই রাম লালকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃতু্য হয়েছে|
পরিবার সূত্রের খবর, বাড়িতে ঘুমিয়েছিলেন প্রাক্তন সিপাই রাম লাল| হঠাত্ই দেখা যায় ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে| পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের তত্পরতায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই প্রাণ হারান প্রাক্তন সিপাই রাম লাল| কি ভাবে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top