News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাধিকার নেই তাই অবসাদে ভুগছেন দাউদ ইব্রাহিম
Image

উত্তরাধিকার নেই তাই অবসাদে ভুগছেন দাউদ ইব্রাহিম

থানে, ২৬ নভেম্বর (হি.স.) : পারিবারিক কারণে ক্রমশই অবসাদে ডুবে যাচ্ছেন কুখ্যাত ফেরার সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিম। সূত্রের খবর অনুযায়ী নিজের তৃতীয় তথা একমাত্র পুত্র সন্তান বছর ৩১ এর মৈইন নাওয়াজ ডি কসকর পারিবারিক ব্যবসা ছেড়ে ধার্মিক হয়ে গিয়ে মৌলানা হয়ে গিয়েছেন। মহারাষ্ট্রের থানের অ্যান্টি এক্সটরশন সেলের আধিকারিক প্রদীপ শর্মা দাবি করেছেন, দাউদে ছেলে এটা বুঝতে পেরেছিল তার পরিবারের বেআইনি কাজকর্মের ফলে গোটা বিশ্বে কুখ্যাত হয়ে গিয়েছে। পাশাপাশি তার পরিবারের অনেকেই এখনও ফেরার। তাই নিজেদের পারিবারিক ব্যবসা ত্যাগ করে ধার্মিক হয়ে গিয়েছেন দাউদের একমাত্র পুত্র মৈইন নাওয়াজ ডি কসকর। প্রদীপ শর্মা এও জানিয়েছেন দাউদের বেআইনি কাজকর্মের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছিল মৈইন নাওয়াজ ডি কাসকরের ।
অন্যদিকে, গোটা বিশ্ব ছড়িয়ে থাকা ব্যবসা কিভাবে চলবে সেই বিষয় চিন্তিত হয়ে পড়েছেন দাউদ ইব্রাহিম কাসকর। কারণ পরিবারের একাধিক সদস্য ফেরার এবং বাকিরা পুলিশের জালে ধরা পড়ে জেলে বন্দী। আর এদিকে বয়স হয়ে যাচ্ছে দাউদ ইব্রাহিমের | তাই তার পরে এই বিপুল সাম্রাজ্যের কে দায়িত্ব নেবেন তা নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন কুখ্যাত এই সন্ত্রাসবাদী। দাউদের এক ভাই আনিস ইব্রাহিম কাসকর বয়স হয়ে গিয়েছে। তাই তিনি আর দায়িত্ব নিতে পারবে না। ইকবাল কসকার তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন এই মুহূর্তে ইসলাম ধর্ম সম্পর্কে শিক্ষকতা করছে দাউদের পুত্র মৈইন নাওয়াজ ডি কসকর। তার স্ত্রী ও তিন সন্তানও সমস্ত কিছু ছেড়ে তার সঙ্গে রয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top