News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বন্ধে বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ত্রিশজন
Image

ত্রিপুরা বন্ধে বিভিন্ন স্থানে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ত্রিশজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ বিজেপি-র ১২ ঘন্টা এবং কংগ্রেস আহূত ২৪ ঘন্টার বনধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ আহত হয়েছেন বহু৷ দীর্ঘদিন পর রাজ্যে সিপিআইএম-কংগ্রেসের মধ্যেও সংঘর্ষ হয়েছে৷ এ দিকে বনধকে ঘিরে প্রতাপগড় টেকরই চৌমুহনি এলাকায় বনধের সমর্থনে পিকেটিং করতে গিয়ে ক্যাডারদের আক্রমণের মুখে পড়ে ১৫ জন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন৷ এলাপাথাড়ি দায়ের কোপে জখম কর্মী সমর্থকদের আইজিএম হাসপাতালে ভরতি করা হয়৷ পরে গুরুতর আহত বেশ কয়েজনকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ এদিকে বনধকে ঘিরে সিপিআইএম – কংগ্রেসের মধ্যেও বিস্তর সংঘর্ষ হয়েছে৷ আহত হয়েছেন যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত চক্রবর্তী৷ অভিযোগ, সোনামুড়া মহকুমায়ও বনধের সমর্থক বিজেপি পিকেটার্সদের উপর হামলা চালায় শাসক দলের ক্যাডার বাহিনী৷ এতে চার বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন৷ গুরুতর জখম মাখন দেবনাথ নামের এক বিজেপি কর্মীকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ ত্রি রিপোর্ট লেখা পর্যন্ত বিলোনিয়া, বাঁশখলা, কুকিছড়া এলাকায় সংঘর্ষ চলছে৷ রাজ্যের বিভিন্ন এলাকা থেকেই এমন সংঘর্ষের খবর আসছে৷ সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে প্রায় ত্রিশ জন আহত হয়েছে বিভন্নি দলের৷
বৃহস্পতিবারের ত্রিপুরা বনধে ব্যাপক সাড়া পড়েছে৷ সাংবাদিক হত্যার প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে বিজেপির ডাকা ত্রিপুরা বনধের জেরে মহাকরণে আসতে পারেননি মুখ্যমন্ত্রীও৷ বিভিন্ন স্থানে চলচে পিকেটিং, যানবাহন চলাচল স্তব্ধ, চলেনি রেল৷ রয়েছে ব্যাপক পুলিশি নিরাপত্তা৷ বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধের প্রভাব পড়েছে মহাকরণ চত্বরেও৷ সেখানে রয়েছেন রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, প্রভারী সুনীল দেওধর, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ প্রচুর কর্মী সমর্থক৷ জোরদার রয়েছে নিরাপত্তাও৷ সচিবালয়ে আসতে পারেননি মুখ্যমন্ত্রীও৷ এস পি অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ ভাবে হচ্ছে বনধ৷ তিনি বলেন সুকল, কলেজ, ব্যবসায়ীক প্রতিষ্ঠান সহ অফিস আদালতেও বন্ধ রয়েছে কাজকর্ম৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বনধ ডেকেছে বিজেপি৷ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বনধ ডাকার পেছনে অবশ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবী নেই৷
রাজ্যজুড়ে দুই দলের ডাকা বনধ ঘিড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ প্রবল আকার নেয়৷ প্রতাপগড় থেকে রাজনৈতিক হিংসা প্রবল আকার নিয়েছে৷ বৃহস্পতিবার সকাল থেকেই পিকেটাররা শান্তিপূর্ণ পিকেটিং করছিল৷ আচমকা রণক্ষেত্রে পরিণত হয় শহরতলি আগরতলার প্রতাপগড় বাজার৷ হামলা ও পাল্টা হামলায় বিজেপি, সি পি এম এবং কংগ্রেস দলের সমর্থক জখম হয়েছেন৷ প্রতাপগড় বাজার বন্ধ করতে বিজেপি পিকেটাররা পিকেটিং করার বচসা সৃষ্টি হয়৷ অভিযোগ, শাসক দলীয় শতাধিক উশৃঙ্খল সমর্থক বিজেপি কার্যকর্তাদের উপর চড়াও হয়৷ দা ও লাঠি নিয়ে সংঘর্ষ সৃষ্টি হওয়ায় পাল্টা প্রতিশোধে নামেন বিজেপি৷ শহর থেকে শতাধিক বিজেপি সমর্থক ঘটনাস্থলে ছুটে যায়৷ দুই দলের সংঘর্ষ প্রশমন করতে গিয়ে জখম হয় মহারাজগঞ্জ ফাঁড়ির ওসি৷ জানা গিয়েছে প্রতাপগড় ডি ওয়াই এফ আই নেতা সহ বিজেপি ও কংগ্রেসের প্রায় ১৪ জন আহত হয়েছেন৷ এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও টি এস আর৷ অন্যদিকে বনধের পিকেটারদের সঙ্গে বচসায় বুথুরিয়া ইলেকট্রিক অফিসের বাঁচের জানালা ভাঙচুর করা হয়৷ বিক্ষিপ্ত বেশ কয়েকটি ঘটনায় সরকারী সম্পত্তি ভাঙচুরের ও খবর রয়েছে৷
বক্সনগরেও সিপিএম ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে৷ পার্টি অফিসে ভাংচুর করা হয়েছে পরস্পরের৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে৷ পুলিশের পদস্থ অফিসাররা সেখানে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন৷ অভিযোগ উঠেছে সীমান্তের উপার থেকে কিছু দুসৃকতি এপাড়ে এসে হামলা হুজ্জুতি চালিয়েছে৷ রাতে খবর লেখা পর্যন্ত বক্সনগরে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top