News Flash

  • Home
  • Uncategorized
  • ২৮শে নভেম্বর প্রথম কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, বিরম্বনায় মমতা
Image

২৮শে নভেম্বর প্রথম কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, বিরম্বনায় মমতা

কলকাতা, ২৩ নভেম্বর ( হি.স.) : একদিন যার নাম শুনে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জ্বলে উঠেছিল তার, ভাগ্যের পরিহাসে সেই তাকেই এখন সংবর্ধনা দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি হিসাবে এটাই তাঁর প্রথম রাজ্য সফর । অথচ, রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দের নাম ঘোষণা করতেই বিজেপি র বিরুদ্ধে অগ্নিশর্মা হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নেদারল্যান্ডস যাওয়ার পথে দুবাই বিমানবন্দরে নেমে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম শুনে ক্ষোভে ফেটে পড়েছিলেন সেদিন মমতা । বলেছিলেন, ‘রাজনৈতিক কারণে এই সিদ্ধান্ত । নইলে দেশে আরও বড় বড় দলিত নেতা রয়েছেন । একটা লোককে সমর্থন জন্য তাঁকে চিনতে হবে, জানতে হবে । এ কাকে প্রার্থী করল ‘?
সেদিন মমতার দাবি ছিল, এমন কাউকে প্রার্থী করা উচিত, যিনি দেশের কাজে নিয়োজিত হতে পারবেন। যেটা নাকি রামনাথ কোবিন্দ করতে পারবেন না । রাষ্ট্রপতি পদের জন্য তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় ছিলেন প্রণব মুখোপাধ্যায়, লালকৃষ্ণ আদবানি, এমনকী, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও । তবে মমতা একথাও বলেছিলেন, যে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ যে কিছুই জানেন না, এমনটা তিনি মনে করেন না । তবে রামনাথ বি জে পি-র দলিত শাখার প্রেসিডেন্ট ছিলেন, তিনি কী করে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন বলে প্রশ্ন তুলেছিলেন মমতা । আর কোনও দলিত নেতা ছিল না,সেদিন প্রশ্ন ছিল মমতার। অথচ, আজকের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উত্তরপ্রদেশ থেকে দু’বার রাজ্যসভায় মনোনীত হন । পেশায় আইনজীবী কোবিন্দ দিল্লির আদালতে প্রেকটিস করেছেন। বিজেপি-র দলিত মোর্চার প্রাক্তন এই সভাপতি, সদস্য আর এস এস-এরও। অঙ্কের হিসাবেই কোবিন্দের নিরঙ্কুশ জয় হয় । তাই চক্ষুশুল মানুষটিকে সংবর্ধনা দিতে হবে মুখমন্ত্রী হিসেবে মমতা বন্দোপাধ্যায়কে । ফলে এখন যথেষ্ট বিরম্বনায় মমতা ।
চলতি মাসের ২৮ তারিখ কলকাতায় আসছেন তিনি । প্রোটোকল অনুযায়ী, রাষ্ট্রপতি প্রথমবার কোনও রাজ্য সফরে গেলে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় । ২৯ নভেম্বর রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য সরকার। অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এর আগে রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখোপাধ্যয়কেও সংবর্ধনা দেয় রাজ্য সরকার । নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান স্যালুট দেওয়া হয় প্রণব মুখোপাধ্যায়কে । রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে ইতিমধ্যেই শহরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে । ৩০ নভেম্বর দিল্লি ফিরে যাবেন রাষ্ট্রপতি । গত ২৫ জুলাই দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন রামনাথ কোবিন্দ । কে আর নারায়ণনের পর দ্বিতীয় দলিত যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতা পান ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top