News Flash

  • Home
  • Uncategorized
  • পুরনো আয়কর আইনে এবার বদল আনতে চায় মোদী সরকার

পুরনো আয়কর আইনে এবার বদল আনতে চায় মোদী সরকার

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি.স): পুরনো আয়কর আইনে এবার বদল আনতে চায় মোদী সরকার। জিএসটি-র মাধ্যমে পরোক্ষ কর ব্যবস্থায় ব্যাপক রদবদল হয়েছে। এবার প্রায় ৫০ বছরের পুরনো আয়কর আইনও বদলাতে মরিয়া নমো। ১৯৬১ সালের পর আয়কর ব্যবস্থায় এতদিন কোনও রকম পরিবর্তন হয়নি। গত সেপ্টেম্বরে আয়কর আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে করেন নরেন্দ্র মোদী। তখনই বিষয়টি নিয়ে পর্যালোচনা করার কথা ভাবেন।
সূত্রের খবর, সাত সদস্যের টাস্ক ফোর্স পুরনো আয়কর আইন খতিয়ে দেখবে। এরপর ছ’মাসের মধ্যে নয়া প্রত্যক্ষ কর আইনের একটি খসড়া তৈরি করে কেন্দ্রকে জমা দিতে হবে তাঁদের। এক্ষেত্রে অন্যান্য দেশের কর ব্যবস্থাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স।
এই টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন অরবিন্দ মোদী। কমিটিতে স্থায়ী আমন্ত্রিত হিসাবে থাকছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যমও।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top