News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি নেতৃত্ব ঘৃণ্য রাজনীতিতে নেমেছে, অভিযোগ সিপিএমের
Image

বিজেপি নেতৃত্ব ঘৃণ্য রাজনীতিতে নেমেছে, অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্তভৌমিক হত্যার প্রেক্ষিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে৷ সিপিএম বিজেপির বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতির অভিযোগ তুলেছে৷ সিপিএমের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আজ দুপুরে ত্রিপুরা ষ্টেট রাইফেলসের দ্বিতীয় ব্যাটেলিয়ানের সদর দপ্তরের সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি৷ কি কারণে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক ব্যাটেলিয়ন সদর দপ্তরে গিয়েছিলেন, কি এমন পরিস্থিতি হয়েছিল যে একজন নিরস্ত্র সাংবাদিককে সেখানে গুলি করে হত্যা করা হলো তার সামগ্রিক দিক দ্রুত ও উপযুক্ত তদন্ত এবং দোষীদের চিহ্ণিত করে বিচারের জন্য সোর্পাদ করার জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি৷
রাজ্য সম্পাদকমন্ডলী সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মা পুতুল দত্ত ভৌমিক, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের গভীর শোক ও সমবেদনা জানাচেছ৷ পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটি সদস্য সাংসদ শংকর প্রসাদ দত্ত, উপাধ্যক্ষ পবিত্র কর, তথ্য সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা সাংবাদিক দত্ত ভৌমিকের মা ও স্ত্রীর সাথে দেখা করে গভীর সমবেদনা জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকান্ডে জড়িতদের বিচার ও শাস্তির জন্য পার্টি সব রকম সহায়তা করবে৷
সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের দুঃখজনক ও মর্মান্তিক হত্যাকান্ড নিয়ে বিজেপি নেতৃত্ব যে ঘৃণ্য রাজনীতিতে নেমেছে রাজ্য সম্পাদকমন্ডলী তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে৷ বিজেপি এই ঘটনা নিয়ে ২৩ নভেম্বর যে ১২ ঘন্টার বনধ ডেকেছে তা সম্পূর্ণ অযৌক্তিক৷ কারণ, যে জওয়ানটি গুলি করে সাংবাদিককে হত্যা করেছে তাকে ইতোমধ্যে পুলিশের হেপাজতে নেয়া হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷ এখন সমগ্র ত্রিপুরায় সুকলগুলোতে বার্ষিক পরীক্ষা চলছে৷ ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকা পুনঃ সংশোধনের কাজ চলছে৷ এই অযৌক্তিক বনধ ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ব্যহত করবে৷ এই অযৌক্তিক বনধ প্রত্যাখ্যান করে সর্বত্র শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে রাজ্যবাসীর প্রতি আবেদন জানাচ্ছি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top