News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের মাটিতে ফের বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক কষছে জৈশ-ই-মহম্মদ
Image

ভারতের মাটিতে ফের বড়সড় সন্ত্রাসবাদী হামলার ছক কষছে জৈশ-ই-মহম্মদ

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.) : ভারতের মাটিতে ফের বড়সড় রকমের সন্ত্রাসবাদী হামলা চলানোর জন্য তৎপর হয়ে উঠেছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মহম্মদ। এই বিষয়ে তাদের সাহায্য করছে হাফিজ সৈইদের লস্কর-ই-তৈবা। ভারতের গোয়েন্দা সূত্রের দাবি একাধিক বিজেপির নেতা ও কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রীদের হত্যা করার জন্য ইতিমধ্যে ছক কষে ফেলেছে মাসুদ আজাহারের জৈশ-ই- মহম্মদ। এই হামলাকে বাস্তবায়িত করার জন্য একটি বিশেষ স্কোয়্যাডও তৈরি করেছে জৈশ-ই-মহম্মদ।
সূত্রের খবর অনুসারে বাংলাদেশের জঙ্গিদের দিয়ে এই সন্ত্রাসবাদী হামলা চালাবে জৈশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবা। এই খবর ভারতীয় গোয়েন্দাদের সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। গোটা দেশজুড়ে সন্দেহজনক এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। বাড়ানো হয়েছে একাধিক বিজেপি নেতা ও মন্ত্রীদের নিরাপত্তা। দেশের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোখার জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী জৈশ-ই-মহম্মদ থেকে যে হিট লিস্ট বানানো হয়েছে তার শীর্ষে রয়েছে একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতা ও মন্ত্রী। ওই তালিকায় ভারতের একটি অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও রয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য দুই সপ্তাহ আগে জম্মু ও কাশ্মীরের সীমান্ত সংলগ্ন পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন মাসুদ আজারের ভাইপো তালহা রসিদ। জৈশ-ই-মহম্মদের স্থানীয় কমান্ডার হিসেবে কাজ করছিল মাসুদ আজাহারের এই ভাইপো। এছাড়াও সেই সংঘর্ষে আরও দুই জঙ্গিকে খতম করেছিল সিআরপিএফ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথবাহিনী। তাদের কাছ থেকে একটি আমেরিকার তৈরি এম-৪ কার্বাইন ও রাশিয়ায় নির্মিত একে-৭৪ উদ্ধার করে যৌথ বাহিনী। তারই প্রতিশোধ নিতে এই হামলার ছক কষেছে জৈশ-ই-মহম্মদ বলে সূত্রের খবর।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top