News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ ব্যাঙ্কের হুরুয়া শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ
Image

গ্রামীণ ব্যাঙ্কের হুরুয়া শাখায় গ্রাহক হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ নভেম্বর৷৷ ব্যাঙ্ক কর্তৃপক্ষের উদাসিনতায় অতিষ্ঠ সাধারণ জনগন৷ উত্তর জেলার ধর্মনগরের হুরুয়া গ্রামীণ ব্যাঙ্কের শাখার ম্যানেজারের বিরুদ্ধে সাধারণ জনগনের অনেক দিনের ক্ষোভ৷ ব্যাঞ্চ ম্যানেজার অজিত কুমার দেবনাথ দীর্ঘদিন যাবৎ সাবলম্বন লোন, পিএমজিপি এবং বিশেষ করে মুদ্রা লোনের ক্ষেত্রে গ্যারান্টার চেয়ে সাধারন মানুষকে হয়রানি করছেন বলে অভিযোগ সাধারন জনগনের৷ তাই আজ ৫৫ বাগবাসা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে হুরুয়া গ্রামীণ ব্যাঙ্কের শাখাটি তালা বন্ধ করে প্রতিবাদ ব্যবস্থা করেন৷ ঘটনাস্থলে ছুটে আসেন টিজিবি ধর্মনগরের সিনিয়র ম্যানেজার সুব্রত বিশ্বাস৷ ছুটে আসেন কদমতলা থানার এএসআই পার্থ কুমার সাহা সহ বিশাল পুলিশ বাহিনী৷ উনারা এসে বিজেপি দলে শীর্ষ নেতৃত্বদের সাথে আলোচনা বসেন৷ তখন স্থানীয় সাধারন জনগন ও বিজেপি দলের নেতৃত্বরা বলেন, ব্র্যাঞ্চ ম্যানেজার অজিত কুমার দেবনাথ মুদ্রা লোনের ক্ষেত্রে দুজন সরকারি চাকুরিজিবি গ্যারেন্টার চাইছেন৷ এমনকি ঐ গ্যারেন্টার উনার গ্রামীণ ব্যাঙ্কের ব্রাঞ্চের গ্রাহক হতে হবে৷ তাই সাধারণ গরীব অংশের মানুষ কোন সুযোগ সুবিধে পাচ্ছেন না৷ তাছাড়া সাবলম্বন পিএমজিপি লোন এবং মুদ্রা লোনের কোন ফ্ল্যাগ ফেষ্টুন নেই হুরুয়া গ্রামীণ ব্যাঙ্কের ব্রাঞ্চে৷ উনাদের আরও অভিযোগ ম্যানেজার মহোদয় উনার মর্জিমাফিক ব্রাঞ্চটি চালাচ্ছে৷ স্থানীয় জনগন ও বিজেপি নেতৃত্বরা হুরুয়া টিজিবি এর শাখাটির সামনে অনশন শুরু করলে ধর্মনগরের টিজিবি এর সিনিয়র ম্যানেজার সাধারণ জনগন ও বিজেপি নেতৃত্বদের আশ্বস্থ করেন যে, সরকারি চাকুরি জিবি ছাড়াই দুজন, হুরুয়া গ্রামীণ ব্যাঙ্কের অক্যাউন্ট হোল্ডার কে গ্যারেন্টার করেই মুদ্রা লোন দেওয়া হবে৷ তারপর গ্রামীণ ব্যাঙ্কের গিল্লের তালা খুলে প্রতিবাদ অব্যাহতি করা হয়৷ সাধারন জনগনের সাথে ৫৫ বাগবাসা বিজেপি মন্ডলের কাজল কুমার দাস সহ শীর্ষ নেতৃত্বরা প্রতিনিধিত্ব করেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top