News Flash

  • Home
  • Uncategorized
  • এপিএসসি কেলেংকারিতে অভিযুক্ত ১০ এসিএস অফিসার বরখাস্ত
Image

এপিএসসি কেলেংকারিতে অভিযুক্ত ১০ এসিএস অফিসার বরখাস্ত

গুয়াহাটি, ২১ নভেম্বর (হি.স.) : বরখাস্ত করা হয়েছে টাকা দিয়ে অসম পাবলিস সার্ভিস কমিশন (এপিএসসি)-এর গ্যাজেটেড অফিসারের চাকরি কেনার দায়ে গ্রেফতার দশ এসিএস আধিকারিক। রাজ্য কৰ্মচারী বিভাগের নির্দেশ বরখাস্ত দশ এসিএস অফিসার যথাক্রমে রাজৰ্ষিসেন ডেকা, কুনাল দাস, পল্লবী শৰ্মা চৌধুরী, দৈথুন বরগয়ারি, দেবজিত বরা, দীপক খনিকর, বদরুল ইসলাম চৌধুরী, অনিরুদ্ধ রায়, হিমাংশু চৌধুরী এবং কমল দেবনাথ।
মোটা অঙ্কের বিনিময়ে এপিএসসি-র চাকরি যোগাড় করার অপরাধে ২৫ জনের মধ্যে ইতিমধ্যে ২৩ জন এসিএস, এপিএস এবং গ্যাজেটেড অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এঁদের কয়েকজন আত্মসমর্পণ করলে গ্রেফতার করা হয়। গত ৭ নভেম্বর থেকে ২৫ জনকে গ্রেফতার প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রেফতারদের সবাই আদালতের নির্দেশ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
প্রসঙ্গত, অসমের বিভিন্ন প্রান্তে এজেন্টের মাধ্যমে রাজ্যের মেধাবী প্রার্থীদের এপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ করার নামে দু-হাতে টাকা লুট করছিলেন বলে বেশ কয়েক বছর ধরে চেয়ারম্যান (তদানীন্তন) রাকেশ পালের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। এপিএসসিতে সর্বকালের রেকর্ড ভেঙে অবৈধ টাকার লেনদেনের এক মুক্ত বাজার তিনি বসিয়েছিলেন তিনি। প্রত্যেক চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২০ থেকে ৫০ লক্ষ টাকা করে বিভিন্ন দালালের হাত দিয়ে তিনি আদায় করতেন, এমনই অভিযোগ রয়েছে রাকেশের বিরুদ্ধে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top