News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধী কঠোর পরিশ্রম করছেন, দাবি মনমোহন সিংয়ের
Image

রাহুল গান্ধী কঠোর পরিশ্রম করছেন, দাবি মনমোহন সিংয়ের

কোচি, ১৮ নভেম্বর (হি.স.): কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| ‘ম্যাক্রো ইকোনমিক ডেভেলপমেন্টস ইন ইন্ডিয়া : পলিসি পার্সপেকটিভ’, শীর্ষক সেমিনার উপলক্ষ্যে শনিবার এরনাকুলামে সেন্ট টেরেসা কলেজে যান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, হিমাচল প্রদেশ এবং বিজেপি শাসিত গুজরাটে কংগ্রেসের জয়ের কোনও সম্ভাবনা রয়েছে কিনা? উত্তরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি আমাদের সহ-সভাপতি রাহুল গান্ধী কঠোর পরিশ্রম করছেন| আমি আশা করি সফলতা আসবে| কিন্তু, রাজনীতি হল একটি অনুমানহীন পেশা…কেউই জানেন না, কি হবে|’
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| হাতে আর বেশি দিন বাকি নেই| ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার| বিজেপির কাছ থেকে গুজরাট ছিনিয়ে নিতে জোরকদমে প্রচার চালাচ্ছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top