News Flash

  • Home
  • Uncategorized
  • জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাড়িতে আয়কর হানা

জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাড়িতে আয়কর হানা

চেন্নাই, ১৮ নভেম্বর (হি.স.) : তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাড়িতে শুক্রবার হানা দিলেন আয়কর বিভাগের আধিকারিকরা। তল্লাশি অভিযান চালানোর সময় একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ এবং চারটি পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়। সূত্রের খবর অনুযায়ী আম্মার অর্থাৎ জয়ললিতার মৃত্যুর পরে ওই বাড়িতে থাকতেন শশীকলা। আয়কর আধিকারিকরা জানিয়েছে ওই বাড়িতে শশীকলা যে দুইটি ঘরে থাকত সেইগুলি ছাড়াও ওই বাড়ির মধ্যে থাকা এস পুনগুনধরনে দফতরে তল্লাশি অভিযান চালায় তারা।
অন্যদিকে শশীকলার অনুগামীরা এই তল্লাশি অভিযানের বিরোধীতা করে বিক্ষোভ দেখাতে থাকে। কিন্তু পুলিশ কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শশীকলার ঘনিষ্ট সহযোগী টিটিভি দিনাকরণ এই তল্লাশি অভিযানের বিরোধীতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন প্রতিহিংসার রাজনীতি করছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী। এই তল্লাশি অভিযান চালিয়ে ই পালানিস্বামী এবং পানিসেলভম জয়ললিতার আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। উল্লেখ্য এর আগে জয়া টিভির দফতরসহ শশীকলার আত্মীয়দের বাড়িতে আয়কর দফতরের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এদিকে আয়কর আধিকারিকরা জানিয়েছেন তাদের কাছে খবর ছিল ওই বাড়ি থেকে আর্থিক লেনদেন তথ্য প্রমাণ লোপাটের জন্য কিছু বৈদ্যুতিক সরঞ্জাম সরানো হয়েছিল।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top