News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ সম্পর্কের জেরে প্রেমিকের সাথে বিষপান দুই সন্তানের জননীর
Image

অবৈধ সম্পর্কের জেরে প্রেমিকের সাথে বিষপান দুই সন্তানের জননীর

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৫ নভেম্বর৷৷ পরকীয়ার পরিণতিতে আত্মহত্যার চেষ্টা৷ ঘটনা সাব্রুম মহকুমায় মনুজাবার থানার অধিনে পূর্ব হরিনা গ্রামে৷ স্থানীয় পঞ্চায়েতের বাসীন্দা মাখন দাসের স্ত্রী শংকরী দাস, গরিকা এডিসি ভিলের বাসীন্দা সুরেশ কর্মকারের এক মাত্র গুনধর পুত্র বাসু কর্মকার এবং ঐ গ্রামের এই আরেক ছেলে বিপুল দাসের সাথে একই সঙ্গে দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্কে মেতে উঠেন শংকরী৷ স্বামী মাখন দাসের অবর্তমানে প্রায় সময় বাসু কর্মকার ও বিপুল দাস মাখন দাসের বাড়ীতে এসে সহবাসে লিপ্ত হতো বলে অভিযোগ৷ মাখন দাস সরকারী রাবার বাগানে চাকুরী করতো৷ প্রতিরাতে রাবার বাগানের নাইট গার্ডের কাজে চলে যায়৷ এই সুযোগ নিয়ে শংকরী এই দুই জনের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকতো৷ গ্রামের লোকজনরা কিছুদিন আগে শংকরীর স্বামী মাখন দাসকে এই ঘটনাটি খুলে বলেন৷ এই কথা শুনতে পেয়ে স্বামী মাখন দাস প্রতিদিনের ন্যায় রাতে সরকারী রাবার বাগানে না গিয়ে গ্রামের লোকজনদের নিয়ে এসে এর নিজ ঘরে বিছানা থেকে বাসু কর্মকার ও বিপুল দাসকে হাতে নাতে ধরে মনুবাজার থানার পুলিশকে খাবর দে৷ কিন্তু, মনুবাজার থানার পুলিশ আসার আগেই শংকরী বাসু কর্মকারকে নিয়ে রাতেই পালিয়ে নিয়ে পূর্ব হরিনা পঞ্চায়েতের প্রধানের বাড়ীতে আশ্রয় নেয়৷ কিছুক্ষণ পরে তারা আবার পালিয়ে যায়৷ বুধবার ৭ টায় বাসু কর্মকার ও শংকরীকে হরিনার ৬২ কার্ড এলাকায় একটি রাবার বাগানে বিষ খেতে দেখতে পেয়ে সাথে সাথে গ্রামের লোকজনরা মনুবাজার গ্রামীন হাসপাতালে নিয়ে আসেন৷ হাসপাতালেরর কর্মরত চিকিৎসক বাসু কর্মকারে অবস্থা বেগতিক দেখে সাথে সাথে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেন৷ জানা গিয়েছে বাসু কর্মকার অটো চালক৷ মাখন দাসের স্ত্রী শংকরী দাসের  দুই ছেলেও রয়েছে৷ এই ঘটনা নিয়ে পুরো এলাকায় সাধারণ মানুষ হতবাক৷ সামাজিক অবক্ষয়কে দায়ী করছেন সমাজ সচেতক মহল৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top