News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে আধা-সেনার গুলিতে ধরাশায়ী দুই জঙ্গি
Image

মণিপুরে আধা-সেনার গুলিতে ধরাশায়ী দুই জঙ্গি

ইমফল (মণিপুর), ১৫ নভেম্বর (হি.স.) : মণিপুরের চান্দেল জেলার ভারত-মায়ানমার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় আসাম রাইফেলস্ এবং সন্দেহজনক জঙ্গিদের তুমুল গুলির লড়াই হয়েছে। সংঘৰ্ষে দুই জঙ্গি ধরাশায়ী হয়েছে। এদের উত্তর-পূর্বাঞ্চলের উগ্রপন্থী সংগঠনগুলির যৌথমঞ্চ কোরকোম-এর সদস্য বলে শনাক্ত করা হয়েছে।
বুধবার সকালে চার আসাম রাইফেলস-এর জওয়ানকে লক্ষ্য করে জঙ্গীরা গুলি বর্ষণ শুরু করে। পাহাড়র জঙ্গলাকীর্ণ উঁচু জায়গা থেকে তারা আধা-সেনার ওপর হামলা করলে জবাব দিতে থাকে জওয়ানরাও। এতে দুই সেনা জওয়ান কিছুটা ঘায়েল হয়েছেন বলে জানা গেছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৩ তারিখ সকাল প্রায় ৬.১০ মিনিট নাগাদ এই একই এলাকায়ই শক্তিশালী আইইডি বিস্ফোরণ সংঘটিত করেছিল জঙ্গিরা। ওই ঘটনায় আসাম রাইফেলস-এর দুই জওয়ান মারা যাওয়ার পাশাপাশি গুরতর জখম হয়েছিলেন ছয়জন। নিহতদের ইন্দ্র সিং এবং সোহন লাল বলে পরিচয় পাওয়া গিয়েছিল। এবং জখমদের সেনা হাসপাতালে ভরতি করা হয়।
সেদিন সোমবারের ঘটনাও মণিপুরের চান্দেল জেলার ভারত-মায়ানমার সীমান্তবর্তী মহামণি পাহাড়ের পাদদেশ এলাকায় ঘটেছিল। এদিন সকালে ১৮ নম্বর আসাম রাইফেলস-এর জওয়ানরা মহামণির পাদদেশ দিয়ে যাচ্ছিলেন ডিউটিতে। ইত্যবসরে রাস্তার পাশে সংস্থাপিত একটি শক্তিশালী আইইডি প্রচণ্ড শব্দ করে বিস্ফোরিত হয়। জওয়ানদের গাড়ি সে সময় অকুস্থলের পাশ দিয়েই যাচ্ছিল। বোমার স্প্লিন্টারগুলি ছড়িয়ে পড়ে। স্প্লিন্টারের টুকরো জওয়ানদের শরীরে বিঁধে গেলে এই বিপত্তি ঘটেছিল। এর পর থেকে জঙ্গিদের ধরতে এলাকা ঘিরে চিরুনি তালাশি চালানো শুরু হয়।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top