News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়িচালক জীবন হত্যা মামলায় কেস ডায়েরি তলব কোর্টের
Image

গাড়িচালক জীবন হত্যা মামলায় কেস ডায়েরি তলব কোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷  গত ২০ সেপ্ঢেম্বর থেকে নিখোঁজ এবং পরবর্তীতে মৃতদেহ খুঁজে পাওয়া গাড়িচালক জীবন দেবনাথের হত্যারহস্য এখনও পরিস্কার হয়নি৷ দেহটি উদ্ধারের পর আদালতের কাছে খুন মামলায় আইপিসি-র ৩০২ ও ২০১ ধারা যুক্ত করার আবেদন করেছে পুলিশ৷ পুলিশের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে, এই খুনে চার থেকে পাঁচ ব্যক্তি জড়িত রয়েছে৷ যদিও এখন পর্যন্ত মাত্র সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ৷ স্বাভাবিকভাবেই গ্রেফতার সন্দেহভাজন দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩০২ (খুন)ও ২০১ (তথ্য -প্রমাণ লোপাট) ধারা যুক্ত করার জন্য আদালতে আর্জি দাখিল করেছে৷ পুলিশের দাখিল করা আবেদন আদালত সংরক্ষিত রেখে আগামী ৮ নভেম্বর কেইস ডায়েরি তবল করেছে৷ কেইস ডাইরি দেখার পরই বিচারক পুলিশের আবেদনের পক্ষে কিংবা বিপক্ষে রায় দেবেন৷ ধৃত দুই অভিযুক্তকেও ১০ নভেম্বর বিচারবিভাগীয় হেফাজত থেকে ফের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top