News Flash

  • Home
  • Uncategorized
  • গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ৪৮ ঘন্টায় নিহত ৩০ সদ্যোজাত
Image

গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ৪৮ ঘন্টায় নিহত ৩০ সদ্যোজাত

গোরক্ষপুর, ৬ নভেম্বর (হি.স.) : শিশু মৃত্যুকে কেন্দ্র করে ফের একবার সংবাদের শিরোনামে উঠে এলো উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ। সূত্রের খবর অনুযায়ী গত ৪৮ ঘন্টায় ৩০ সদ্যোজাত ওই হাসপাতালে মারা গিয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক ডা. ডিকে শ্রীবাস্তব জানিয়েছেন জন্মের পর থেকেই এনকেফালাইটিস বা মস্তিষ্কপ্রদাহ রোগে আক্রান্ত হওয়ার কারণে প্রাণ হারায় ওই ৩০ সদ্যোজাত। তিনি আরও জানিয়েছেন মারা যাওয়া ৩০ সদ্যোজাতদের মধ্যে ১৫ সদ্যোজাতের বয়স একমাসেরও কম ছিল।
সূত্রের খবর অনুযায়ী একিউট এনকেফালাইটিস বা জাপানিজ এনকেফালাইটিসে গত কয়েক বছর ধরে রাজ্যের পুবে থাকা জেলাগুলিতে জাকিয়ে বসিয়েছে। গোরক্ষপুর, মহারাজগঞ্জ, কুশিনগর, বাস্তি, সিদ্ধার্থনগর, সন্ত কবীরনগর, দেওরিয়া, মাউ জেলাগুলিতে একিউট এনকেফালাইটিস বা জাপানিজ এনকেফালাইটিসে জন্য বিগত কয়েক বছরে প্রাণ হারিয়েছে কয়েক হাজার শিশু। উল্লেখ্য চলতি বছরের আগস্ট মাসে বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজে ৬৩ জন শিশু প্রাণ হারায়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top