News Flash

  • Home
  • Uncategorized
  • খোঁজ মিলল প্রায় ৫ কোটি ভৌতিক আধার অ্যাকাউন্টের
Image

খোঁজ মিলল প্রায় ৫ কোটি ভৌতিক আধার অ্যাকাউন্টের

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.) : প্রায় ৫ কোটি ভৌতিক আধার অ্যাকাউন্টের খোঁজ মিলল৷ রেল ও কয়লামন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন একথা৷ ট্যুইটারে তিনি খবরটি একটি ভিডিও মারফৎ প্রকাশ করেছেন৷ তিনি আরও বলেছেন, যবে থেকে আধার কার্ড বাধ্যতামূলক হয়েছে, তবে থেকে একের পর এক ভৌতিক আধার কার্ডধারীর পরিচয় ক্রমশ ফাঁস হচ্ছে৷ এবছর অক্টোবরের গোড়ার দিকে আদালতের ৫ বিচারপতির একটি বেঞ্চ জানায় নভেম্বরের মধ্যে আধার সম্পর্কিত সমস্ত সমস্যার নিষ্পত্তি করতে হবে৷ আদালত এও জানায় মোবাইল নম্বরের সঙ্গে আধার কেন লিঙ্ক করতে হবে তা যেন আদালতকে বিস্তারিত জানায় কেন্দ্র৷ ৪ সপ্তাহের মধ্যে এই তথ্য জানানোর কথা৷ এখনও পর্যন্ত ৩.৫ কোটি লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কানেকশন ও ১.৬ কোটি রেশন কার্ড ধরা পড়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী৷ আধার আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টর শুনানির একদিন পর গোয়েল ট্যুইটারে এমন মন্তব্য করলেন৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইদানিং প্রতারণা দেশে অত্যন্ত বেড়ে গিয়েছে৷ তাই নিরাপত্তার স্বার্থে এলপিজি, প্যান কার্ড ও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করা হচ্ছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top