News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারপতিদের বেতন বৈষম্যের বিষয়ে কেন্দ্রকে ব্যবস্থা নিতে বলল সুপ্রিমকোর্ট

বিচারপতিদের বেতন বৈষম্যের বিষয়ে কেন্দ্রকে ব্যবস্থা নিতে বলল সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : বিচারপতিদের বেতন বৈষম্যের বিষয়ে অবিলম্বে কেন্দ্রকে ব্যবস্থা নিতে বলল সুপ্রিম কোর্ট৷ দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি পদাধিকার বলে কেন্দ্রীয় সরকারের একজন মুখ্যসচিবের থেকে অনেক উঁচুতে৷ অথচ বেতনের নিরিখে এগিয়ে মুখ্যসচিব৷ দেশের প্রধান বিচারপতি মুখ্যসচিবের বেতনের অর্ধেক বেতন পান৷ এই অবস্থায় কেন্দ্রকে বেতন বাড়ানোর কথা মনে করিয়ে দিল বিচারপতি জে চিলামেশ্বর ও বিচারপতি এস আবদুল নাজিরের নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ৷
সপ্তম পে কমিশন গঠনের পর একজন মুখ্যসচিবের বেতন বেড়ে হয়েছে আড়াই লক্ষ টাকা৷ সেখানে সর্বোচ্চ আদালতের বিচারপতি পান মাত্র এক লক্ষ টাকা৷ কেন্দ্রীয় সরকারের মুখ্যসচিবের বেতনের সঙ্গে প্রধান বিচারপতির বেতনের বিশাল পার্থক্য দেখে বিচারপতিরা প্রশ্ন তুলেছেন৷
সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কর্মীদের বেতন বাড়ানো নিয়ে একটি শুনানি চলছে শীর্ষ আদালতে৷ শুনানি চলাকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরসিমাকে প্রশ্ন করেন, সপ্তম পে কমিশনের বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বিচারপতিদের মাইনে বাড়ানোর যে সুপারিশ করা হয়েছিল তা নিয়ে কি ভেবেছে কেন্দ্র? গত মার্চ মাসে বিচারকদের বেতন বাড়ানোর প্রস্তাবে সায় দেয় কেন্দ্রীয় সরকার৷ সংসদে সংশোধনী পাশ করিয়ে বিচারপতিদের বেতন বাড়ানো হয়৷ কিন্তু কয়েক মাস কেটে যাওয়ার পরও বিষয়টি নিয়ে চুপ মোদী সরকার৷ বিচারপতিদের বেতন বাড়ানো নিয়ে আর রা কাড়েনি কেন্দ্রীয় সরকার৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top