News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে দুঃসংবাদ, উন্নাও-এ বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও কন্যার
Image

সাত সকালে দুঃসংবাদ, উন্নাও-এ বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও কন্যার

উন্নাও (উত্তর প্রদেশ), ২৮ অক্টোবর (হি.স.): সাত সকালে মর্মান্তিক ঘটনা উত্তর প্রদেশের উন্নাও জেলায়| শনিবার সকালে উন্নাও জেলার অচলগঞ্জ থানার অন্তর্গত বেথার গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও কন্যার| মৃতদের নাম হল, বাবা রাজ নারাইন (৫০) এবং তাঁর কন্যা চান্দনি (১৮)|
অচলগঞ্জ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত পুলিশ কর্তা সুনীল কুমার সিং জানিয়েছেন, শনিবার সকালে বেথার গ্রামে কাটিং মেশিন নিয়ে কাজ করছিলেন বাবা রাজ নারাইন ও তাঁর কন্যা চান্দনি| বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে| মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ| সাত সকালে এই ঘটনার জেরে শোকে ভেঙে পড়েছে বেথার গ্রামের বাসিন্দারা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top