News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষকে দেশের রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীণ গণতন্ত্র সম্পর্কে আরও বেশি করে জানানো উচিত, মন্তব্য প্রধানমন্ত্রীর
Image

মানুষকে দেশের রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীণ গণতন্ত্র সম্পর্কে আরও বেশি করে জানানো উচিত, মন্তব্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স): সাধারণ মানুষকে দেশের রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীণ গণতন্ত্র সম্পর্কে সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে। শনিবার দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সদর দফতরে দিওয়ালির শুভেচ্ছা জানাতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রী এ কথা বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দিওয়ালি উপলক্ষে আয়োজিত ওই মিলন অনুষ্ঠানে আরও নানান বিষয় নিয়ে কথা বলেন। প্রসঙ্গ টেনেছেন স্বচ্ছ ভারত প্রকল্পের মতো কেন্দ্রের সামাজিক প্রকল্পগুলি নিয়েও। এদিন সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংবাদমাধ্যম বেশ কিছুদিন ধরে সংবাদপত্রের পৃষ্ঠা ভরিয়েছে সরকারের তুমুল সমালোচনা করে। এ সত্ত্বেও কিন্তু স্বচ্ছ ভারত প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে সংবাদমাধ্যম। স্বচ্ছ ভারত আন্দোলনকে সকলেই সর্বতোভাবে সহযোগিতা করেছেন।

কেন্দ্রে ক্ষমতায় আসার পরে গত তিন বছর ধরে দিল্লিতে বিজেপি সদর দফতরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দিওয়ালি উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এদিন সংবাদমাধ্যম ও রাজনীতিকদের মধ্যেকার সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আমাদের রাজনীতিকদের পারস্পরিক সম্পর্ক দীর্ঘদিনের। আমরা দুপক্ষই দেশের জন্য বোঝাপড়ার মাধ্যমে কাজ করে চলেছি।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, ভবিষ্যতের স্বার্থে রাজনৈতিক দলগুলির প্রকৃত গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলা উচিত। রাজনৈতিক দলগুলির অভ্যন্তরীণ গণতন্ত্র এক চর্চার বিষয়। এ ব্যাপারে সাধারণ মানুষের আরও বেশি বেশি করে জানতে পারা উচিত বলে মনে করেন মোদী।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top